
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার আছেন যারা তাদের ব্লগ পোস্টগুলো আমার মতোই আর্কাইভ করে অনলাইনে অন্য কোথাও সেইভ করে রাখতে চান বা চাচ্ছেন। তাদের জন্যেও এ ধরনের একটা সিস্টেম বেশ কাজে আসতে পারে বলে আমার মনে হয়। আর্কাইভ করে রাখা মানেই সেগুলো পাবলিকলি দৃশ্যমান হওয়া নয় বরং সেগুলো অনলাইনে কোথাও সুরক্ষিত রাখা। মোটা দাগে আমার বানানো সিস্টেমে আপনার লিখাগুলো পাবলিশ না করে কেবল ড্রাফট আকারে সেভ করে রাখতে পারবেন বা চাইলে পাবলিশও করতে পারবেন। প্রয়োজনে সেখানে পুনরায় এডিট বা ডিলিটও করতে পারবেন।
যেহেতু পুরো সিস্টেমটি বানিয়ে, টেস্ট করে তারপর পাবলিশ করতে বেশ সময় লাগবে, তাই প্রাথমিকভাবে কেবল আমন্ত্রন সাপেক্ষে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন। এ্যাকাউন্ট এ্যাক্টিভেট হওয়ার পর ব্যবহারকারী তার লিখা ব্লগ পোস্টগুলো সামু থেকে কপি পেস্ট করে ঐ সাইটে স্থানান্তর করতে পারবেন। সাইটটিতে রেজিষ্ট্রেশনের জন্য পুরোপুরি পাবলিকলি ওপেন হবে না। পুরো সিস্টেমটি দাঁড় করাতে কিছুটা সময় লাগবে বৈ কি! তবে বসে না থেকে কাজটা শুরু করতে চাই। সাইটটির জন্য একটি সুন্দর নাম খুঁজছি, মাথায় তেমন কোন নাম আসছে না। যা-ও আসছে তার বেশীরভাগ-ই আগেই রেজিষ্ট্রেশন হয়ে গেছে। বেশীরভাগ ডট কম, ডট নেট নাম খালি নেই। তবে অনেক ক্ষেত্রেই ডট ব্লগ (যেমন abcd.blog) দিয়ে ডোমেইন নেইম এ্যাভেইলএবল পাওয়া যাচ্ছে। সে ধরনের যে কোন বাংলা ছোট কোন নাম আপনারা সাজেস্ট করতে পারেন। কোন প্রতিশ্রুতি দিচ্ছি না তবে পছন্দ হলে আপনার দেয়া নামটিও গ্রহণ করা হতে পারে। আপনার দেয়া নামটি গৃহীত হলে আপনাকে অবশ্যই সাইটে রেজিষ্ট্রেশনের জন্য আমন্ত্রন জানানো হবে।
এটা একটা দীর্ঘ মেয়াদী প্রজেক্ট হবে যার চূড়ান্ত পর্যায়ে সাইটটি লাইভে যাবে। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত ও একটি সুন্দর নাম প্রত্যাশা করছি। ধন্যবাদ।
ছবি কপিরাইট: নেটওয়ার্ক সল্যুশনস
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





