ডায়েরী লেখার শুরুটা দীর্ঘদিনের। সৌরভ গত চারটা বছর প্রায় নিয়মিতই লিখে আসছে। তার লেখাগুলোতে চোখ বুলাচ্ছিলাম। তিনটা তারিখের লেখা বিশেষভাবে চোখে পড়লো।
(১৪ ই মার্চ, ২০১৩)
মহুয়ার সাথে বন্ধুত্বের প্রায় ৭ মাস পেরোনোর পর, আজ দীর্ঘক্ষণ ফোনালাপ শেষে ; একা একা বেশ কিছুক্ষণ কান্না করলাম। কারণটা লিখবনা কিন্তু এটুকু বলতে পারি, মহুয়ার প্রতি আমার বন্ধুত্বটা ভালবাসায় রূপ নিচ্ছে। ভালবাসাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে...
..... সৌরভ
এরপরের লেখাটা ছিল এক বছর পরের...
(১৪ ই মার্চ, ২০১৪)
I am much hesitate till now because I am not sure about whether she loves me or She doesn't love me..
Whatever, I Love Her so much...
..... Showrov
শেষের লেখাটা খুব সাম্প্রতিক।
(১৪ ই মার্চ, ২০১৫)
আজ সারাদিন মহুয়াকে নিয়ে ভাবলাম, একটু কথা বলার অপেক্ষায় ছিলাম। অনেকদিন পর যদিও গতকাল সে ফোন করেছিল। শুধু কয়েকটা বাক বিনিময়।
মহুয়াঃ কেমন আছো...?
আমিঃ হুম... ভাল। তুমি..?
মহুয়াঃ ভালই, আচ্ছা তোমার কাছে সাদিয়ার ফোন নাম্বারটা আছে? আমার একটু দরকার ছিল।
অবাক হলাম। কারণ, গত এক সপ্তাহ আগে আমার মোবাইল হারানোর ব্যাপারটা মহুয়ার অজানা থাকার কথা না। তাও জবাব দিলাম।
আমিঃ নাহ! মোবাইল হারিয়ে গিয়েছিল, সাথে সব নাম্বারও
মহুয়াঃ (স্বাভাবিক কন্ঠেই) ও.. বাসায় সবাই ভাল আছে..?
আমিঃ হুম।
মহুয়াঃ আচ্ছা এখন তাহলে রাখছি।
ফোনের এপাশে চুপ করে থাকলাম আমি, ফোনটা কেটে গেল...
.... সৌরভ
সৌরভের ডায়েরীর ১৪ ই মার্চ আমার কাছে অন্যরকম একটা গল্পের মতো মনে হল। যে গল্পটা চাইলেই হয়তো আরও সুন্দর হতে পারতো। কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছের কারণে বাস্তবতা বদলাবে কিনা জানিনা। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত। আর সেটা হলঃ
"সৌরভ মহুয়াকে আজও ভালবাসে। আগের চাইতেও তীব্র সে ভালবাসার আকর্ষণ"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




