somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিভুক্তি

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়ে বু-দা-ই-ইয়াই... ইয়াই... ইয়াই...

পাহাড়ে ইকো হয় না কিন্তু শব্দ যখন এক পাহাড়ের পাশ কাটিয়ে অন্য পাহাড়ে ঢোকে কিংবা গাছে বাড়ি খেয়ে ছিটকে উঠে যায় পাতার ভেতর তখন এক ধরনের ইয়ে উয়ে শব্দ যোগ হয়ে যায় মূল শব্দের সাথে

ইয়ে বু-দা-ই-ইয়াই... ইয়াই... ইয়াই...

প্রায় দুপুরেই মাঙ্গু পাত্র পাহাড়ে গলা ছড়িয়ে ছেলেকে ডাকে দুপুরে খাওয়ার জন্য। মাঝে মাঝে বুদাইও সাড়া দেয় - ইয়েয় ইয়েয় ইয়েয়...

কিন্তু আজ বুদাই ভাই সাড়া দেয় না। আমাদের দিকে তাকিয়ে বলে- মাতিস না। দাকওউক...

বুদাই ভাইকে আমাদের দরকার পড়ে তার হাতের নিশানা আর শক্তির জন্য। এক দেড় সের ওজনের পাথরের চাঁই ছুঁড়ে দেড় দুশো গজ দূরের গাছ থেকে হনুমান ফেলে দিতে পারে এক ঢিলে

আমরা ছোট ছোট ঢিল-গুলতি আর কুকুর দিয়ে তাড়িয়ে হনুমানকে নিয়ে তুলি কোনো একটা একলরি গাছে। একলরি গাছ মানে গোড়া থেকে ষাট সত্তর ফিটের মধ্যে যে গাছের কোনো ডালপালা নেই। এবং আশেপাশেও নেই অন্য কোনো গাছ। হনুমান উঠে যখন টের পায় যে নিচে নামা ছাড়া পালানোর কোনো জায়গা নেই তখন পাতার আড়ালে ঘাপটি মেরে বসে থাকে আর আমরা ডাক দেই- বুদাই ভাই... ই-ই- ই--

বুদাই ভাই হাতের খাসিয়া দাওয়ের মাথা খপাখপ চালাতে থাকে মাটির ভেতর। টং করে আওয়াজ হলেই খুঁড়ে বের করে আনে পাথরের চাঁই। হাতের তালুতে নিয়ে দাওয়ের পিঠ দিয়ে ঘাই মেরে ঠিক মতো সাইজে পাথরটা ভেঙে নিয়ে- হুইও...হুস...

ছুঁড়ে মারে হনুমানের কালোচাক মুখে

পাতাটাতা খামছে ধরতে চাইলেও সরসর ধুপ করে হনুমান পড়ে গিয়ে নিচে; একপাল কুকুরের ভেতর

আনাড়ি কুকুর ছাড়া কেউই হনুমানের সামনে যায় না। হনুমানের থাপ্পড় বড়ো ভয়ানক চিজ। বাঘা কুত্তাকেও এক ঘায়ে শুইয়ে দেয় মাটিতে। অভিজ্ঞ কুকুররা হনুমানের লেজ কামড়ায়। আর আরেকদল নিরাপদ দূরত্বে সামনে গিয়ে ভুলকি ভালকি দিয়ে পথ আটকায়। ততক্ষণে আমরা চাউরের লাঠি দিয়ে বসিয়ে দেই মাজা বরাবর যুইতের একখান ঘা...

মাঝে মাঝে জংলি লতা দিয়ে বেঁধেও রাখি। গাছের কাছে নিলেই সরসর করে অনেক দূর পর্যন্ত উঠে যায় হনুমান। তারপর জোরসে টান। শ্বাস বন্ধ হলেও গাছ ছাড়ে না হনুমান। গাছের ছাল বাকলাসহ উল্টে পড়ে ধপাস...

হনুমান কেউই খায় না। না আমরা না কুকুর। কুকুর শুধু হনুমানের কইলজা খায়। সারাদিন আমাদের সাথে খাটনির জন্য শেষ বেলা কুকুরদেরকে আমরা হনুমানের কইলজা বের করে দেই...

দুই দুইটা হনুমানকে তাড়া করে আজ তুললাম একটা চামকাঁঠালের গাছে। চামকাঁঠালের বেশিরভাগ গাছই একলরি হয়। আর জঙ্গলের মধ্যে কেমন যেন একা একাই থাকে। কাঁঠালগুলোও একেকটা ডাল থেকে ঝুলতে থাকে আলাদা আলাদা। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের পক্ষে চামকাঁঠাল পাড়া সম্ভব হয় না। ওগুলো বান্দর আর হনুমানরাই খায়

এখানে বান্দর নেই বললেই চলে। হনুমানের এলাকায় বান্দর থাকে না খুব একটা। কিন্তু হনুমান দুটোকে চামকাঁঠালের গাছে তুলে উপরে তাকাতেই দেখি গাছে সাত আটটা বান্দর। বুদাই ভাই পাথর মারতে গিয়েও থেমে যায়- খাড়া মজা দেখ

হনুমান দুটো গাছে উঠে আমাদের কথা ভুলে যায়। খোয়াক খোয়াক করতে করতে তেড়ে যায় বান্দরগুলোকে। প্রথমেই একটা বাচ্চা বান্দর মডগালে উঠে বহু দূরের একটা গাছ টার্গেট করে দেয় লাফ। কিন্তু প্রায় দেড় দুশো ফুট উপর থেকে নিচে পড়ে এক্কেবারে চুপ

বুদাই ভাই হাসে। খাড়া দেখি কী করে...

গুণে গুণে সাতটা বান্দর তাড়া খেয়ে নিচে পড়ে চ্যাপ্টা হয়ে থাকে। কেউ কেউ নড়াচড়া করে আর ঘেউ ঘেউ করে উঠে কুকুরগুলো

বুদাই ভাই এবার পাথরের চাঁই হাতে নেয়... কী যেন ভেবে প্লান চেঞ্জ করে- নাহ। ইগুনতরে মারতাম নায়। জিতা ধরি

কুকুরগুলোকে ডাক দিয়ে আমরা নিয়ে আসি গাছের গোড়া থেকে। বুদাই ভাই কয়েকটা গাছের ডাল কেটে ছোট ছোট লাঠির মতো বানিয়ে নেয়। ডালের টুকুরাগুলো ছুঁড়ে মারে চামকাঁঠাল গাছের মাথায়। উপরের দিকে ঢিল পড়ায় হনুমান দুটো গাছ বেয়ে নেমে আসতে থাকে নিচের দিকে। বুদাই ভাই উচ্চতা মাপে। যেখান থেকে পড়লে হনুমান মরবে না সেই উচ্চতায় আসার সাথে সাথেই ছুঁড়ে মারে পাথরের চাঁই

হনুমান নিচের দিকে বেশ আনাড়ির মতো নামে ভারী পাছার ব্যালেন্স ঠিক করতে করতে। ঠিক সেই সময়ে পাছায় একটা পাথর...

পাথর ছুঁড়েই কুকুরদেরকে ইশারা করে এক দৌড়ে গাছের গোড়ায় চলে যায় বুদাই ভাই। একটা মিস হয় আর একটা হনুমনা চক্কর খেয়ে গিয়ে পড়ে মাটিতে। উঠে বসে কিছু বুঝে উঠার আগেই বুদাই ভাই খাসিয়া দাওয়ের পিঠ দিয়ে হনুমানটার গলা চেপে ধরে মাটির সঙ্গে...

এই হনুমানটাকে দেখিয়ে জাতিসংঘে হনুমানের জন্য কিছু অধিকার তৈরির প্রস্তাব করা যাবে। তাই কলা কাঁঠাল খাইয়ে দিনা হনুমানটাকে রেখে দেয়। তাছাড়া সাত সাতটা বান্দরকে গাছ থেকে তাড়িয়ে নিজে টিকে আছে এই হনুমান; এই গল্পটা ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারলে ডারউইনের সার্ভাইবাল অব দ্য ফিটেস্ট সূত্রে আরেকটা প্রমাণও হাজির করা যাবে

হনুমানটাকে দিনা জাতিসংঘে নেবার উপযোগী করে দিন দিন- শ্যাম্পু সাবান স্যুট। কালো মাথা লেজ মুচড়িয়ে একটা খোঁপা তৈরির টেকনিকও আবিষ্কার করে ফেলে সে। জাতিসংঘে যাবার আগের দিন হঠাৎ তার খেয়াল হয় হাতপায়ের লম্বা নখগুলো জাতিসংঘের জন্য একটু বেমানান। এগুলো দেখলে জাতিকর্তারা হনুমানের জন্য অধিকার তৈরির বদলা তাকে সোমালিয়ান জলদস্যু বলে বসতে পারেন। তাই দিনা নেল কাটার দিয়ে আমার নখগুলোকে মানুষ বানিয়ে ফেলে। মাংসের গোড়া পর্যন্ত নখগুলোকে ছেটে নিজের নেল পলিশ খুলে লালনীলবেগুনি করে দেয় একেকটা আঙ্গুলের মাথা...

কাল আমি ফিটফাট হয়ে জাতিসংঘে যাচ্ছি। আশা করছি চামকাঁঠাল খাওয়ার অধিকারটা পেয়ে যাবো। কিন্তু নখ ছাড়া আমার গাছে ওঠার কী হবে তারপর? হনুমানের নখ খামছানোর জন্য নয়; স্রেফ গাছে ওঠার জন্য। কথাটা দিনাকেও বোঝাতে পারিনি আমি। জাতিকর্তারা কি বুঝবেন সেই কথা?

২০০৯.০৮.০১ শনিবার/সিলেট
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×