সাকিন সুন্দরবন। সুন্দরবনের জীবনগাথা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় আদালত আমি সুন্দরবনের কেওড়াশুটির বাঘ। আমি স্বীকারোক্তি দিচ্ছি যে স্বজ্ঞানে এবং আন্তর্জাতিক বাঘাধিকারে মরহুম আব্দুল ওহাব ভাগিনাকে ক্ষিদা নিবারণের মানসে আমি ভক্ষণ করিয়াছি তাই আমার ক্ষতিগ্রস্ত ভাগিনাবধূকে প্রতিশ্রুতিমতো এক লক্ষ টাকা প্রদান করা হউক..কিংবা
নাচতে নাচতে গাজী সদরুল হাসে- আগে সুন্দরবনের পানিতে ভাসত মরা গাছ। এখন ভাসে পোড়া ডিজেল। ভটভট ভটভট ভটভট... সুন্দরবনের সব নদী এখন ভটভট ভটভট ভটভট। দিন রাত এখন সুন্দরবনে ট্রলার আর জাহাজের মিউজিক বাজে ভটভট। হরিণ পাতা খেতে এসে ট্রলারের শব্দ শুনে দৌড়ায়। বাঘ পানি খেতে এসে জাহাজ দেখে দৌড়ায়। কুমির রোদ পোহাতে ডাঙায় উঠে মানুষ দেখে নদীতে লাফায়। পুরা সুন্দরবনের মালিক এখন ভটভটিওয়ালা পর্যটকরা। বাঘ হরিণ বানর কুমির সবাইকে এখন ভটভটির আওয়াজ থেকে নিজেকে লুকিয়ে খেতে হয়- ঘুমাতে হয় এমনকি সংগমও করতে হয়...কিংবা
আব্দুল ওহাব একটা চিৎকার দেয়। বাঘটাও একটা বিকট হুংকার ছাড়ে। একটু পরে দুজনেই আবার খাপ ছেড়ে দেয়। দুজনেই একসাথে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকায়। দুজনেই হয়ত পালানোর রাস্তা খোঁজে। মাত্র কয়েক সেকেন্ড। তারপর দুজনেই আবার একসাথে শরীর টানটান করে মুখোমুখি দাঁড়ায়। আব্দুল ওহাব কুড়াল বাগিয়ে ধরে। খাপ ধরে বাঘটাও চূড়ান্ত প্রস্তুতি নেয়। আব্দুল ওহাব একপা সরে আসে বামে- যা থাকে কপালে আজ...
বাঘটাও একপা সামনে বাড়ায়- যা থাকে কপালে আজ...সুন্দরবনকেন্দ্রিক জীবনের এরকম ছোট ছোট ঘটনায় মোড়া ৯টা ধারবাহিক গল্প নিয়ে সুন্দরবনের জীবনগাথা
সাকিন সুন্দরবন। আমার এবারের বই। শুদ্ধস্বর থেকে প্রকাশিত বইটার মোড়ক উন্মোচন হবে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় নজরুল মঞ্চে। সময় থাকলে চলে আসেন সবাই...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন