ব্যাচেলর
বেশ ক’দিন ধরেই ভাবছি একটা বাচ্চা ধার নেব। কার কাছ থেকে নেই সেটাই প্রশ্ন। কেউ কী দেবেন, দু’দিনের জন্য। একেবারে লেদা--পোনা হলেও সমস্যা নেই। আমি কোলে নিয়ে হাঁটবো। ঘুরবো। বিভিন্ন জায়গায় যাবো। এই তো...। আছেন কেউ?
প্রশ্ন করতে পারেন বাচ্চাটা দিয়ে আপনি (ছাগল) কী করবেন। আমি কী করবো সেই কথা বলতেই তো এই পোস্ট।
মাসের শুরুতে হঠাৎ ইচ্ছা হলো বাসাটা চেঞ্জ করবো তাই দিলাম আগের বাসাটা ছেড়ে। তো বাসা দেবে কে, আমরা তো আবার ব্যাচেলর। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু ঢাকায় আসার পর থেকে একসঙ্গেই থাকি। সবাই চাকরিজীবী।
দুই তারিখ থেকে মোহাম্মদপুর থেকে শংকর চষে বেরিয়েছি। পাইনি। পেয়েছি একটা অপবাদ--[ও আপনারা ব্যাচেলর]। বাড়িওয়ালাদের চাচা, আঙ্কেল পারলে আব্বা বলে ডাকি, তবু তাদের একটাই কথা--ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া যাবে না।
মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের এক বাসা দেখতে গিয়েছিলাম সেদিন। দুই বাথ, দুই বেড, এক ডাইনিং আর যা যা থাকে সবই আছে ওই বাসায়। বাসাটাও সুন্দর। টাইলস ফিটিং। ভাড়া জিজ্ঞেস করতেই বললেন--এক্সকুডিং গ্যাস, কারেন্ট সাত হাজার। মোটের ওপর পড়বে আট হাজারের মতো। তো আমাদের চার জনের জন্য খারাপ না।
তবে বিপত্তি বাঁধে ওই একটা শব্দে-ব্যাচেলর। ব্যাচেলরকে তিনি কোনো প্রকারেই ভাড়া দেবেন না।
আমি বলি বাড়িওয়ালের কী মেয়ে নেই। তাদের মেয়েকে কী তারা বিবাহিত কোন পুরুষের কাছেই বিয়ে দেবেন!
আপনার ছেলে-মেয়ে আছে? উত্তরে তিনি বলেন--থাকবে না কেন। [না মানে, আমার মনেহয় নাই। ছেলে থাকলেও মেয়েতো অবশ্যই নাই।] তিনি একটু রাগ হয়েই বলেন, আমার তিন মেয়ে দুই ছেলে। একটাকে বিয়ে দিয়েছি।
--ভালো কথা। মেয়েকে কী ব্যাচেলরের কাছে বিয়ে দিয়েছেন, না বিবাহিত কারো কাছে।
তো আরেকটা হাস্যকর কাহিনী শুনুন--
বাড়িওয়ালা না কেয়ারটেকার তা জানি না। আমরা বাসা দেখতে গিয়েছিলাম দুইজন। মিরপুরের ১০ নম্বর এলাকার একটা বাসা।
ওই লোক আমাদের প্রথম যে কথাটা বললেন তা হলো--ভাই আপনারা ব্যাচেলর না ফ্যামিলি। আমরা প্রায় সমস্বরেই বলি--আমরা বিবাহিত।
তিনি যথারীতি বাসা দেখান। বাসা দেখা হয়ে গেলে প্রশ্ন করেন, বাসায় থাকলে হলে কিন্তু বউ নিয়েই থাকতে হবে। আমি বললাম, বউ তো সঙ্গেই নিয়ে এসেছি। মানে আমার বন্ধুটাকে দেখিয়ে বলি আমরা দুজনে বিয়ে করেছি। আমাদের কথা শুনে ওনার যেন কথা বলার ভাষা ফুরিয়ে গেল।
মুহূর্তের মধ্যে একটা শব্দ এলো--ধুম...। দরজা বন্ধ।
তো আপনারাই বলেন, একটা বাচ্চা হলে অন্তত তাকে দেখিয়ে বাসাটা ভাড়া নিতে পারতাম। বউতো আর ভাড়া নেওয়া যায় না!
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।