somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরফার
এই অংশটা নিজের জন্য না রেখে বরং অন্য সবার জন্য রাখা উচিৎ ছিলো। সবাই আমার ব্যাপারে ভালো-খারাপ সব কিছুই বলবে- ঐ রকম হলে ভালো হতো। কারন পৃথিবীর মধ্যে শক্ত এবং দূরূহ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে নিজের সম্পর্কে বলা। কারন এমনিতেই আমার সামনে কেউ আমার প্রশংসা করলে আ

পাপের রাজ্যে বিচরণকারী এক অস্থির আত্মা

০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুপ্ত পাপ



তারা জেগে উঠছে, উঠছে খুব ধীর লয়ে
চাপড় দিলে, আরও বেশী মাথাচাড়া দিয়ে
শত-সহস্র অভিমানে ভর করে-
যারা লুকিয়ে ছিল অন্ধকার গহীনে;
জমাট বাঁধা ক্রোধে উন্মত্ত হয়ে-
তারা জেগে উঠছে- অ্যালিয়েনরূপী
মাকড়সার মতো লিকলিকিয়ে হাত-পা
বিকশিত করে। তারা জেগে উঠছে।

বৃষ্টিস্নাত নিশীথের ভেজা প্রবাহে-
ঝড়ের তান্ডবলীলা প্রত্যক্ষ করে
আর কতো পীড়া পাবে নির্ঘুম নেত্রযুগল?
পাপ তো অবশ্যই, এ আর কি এমন-
তারাই তো আসবে, যাদের দমিয়ে রেখেছিলে অনন্তকাল।
উপচে পড়বে এখনই- প্রবাহমান লাভার মতো;
মুহুর্মুহু পাপের ঐ গুদামঘর।

লজ্জা না কি হীনমন্যতা- কুঁড়ে খায় প্রতিনিয়তই
উন্নত শির আজ ধূলোয় ভূপাপিত
বক্ষে আগলে রাখা অণুপ্রেরণা আর নীতি বিবর্জিত-
নিষ্পাপ আমায়- মনে হয় বড় বেশী অচেনা।

লালচে ধরার অস্থির ঘূর্ণায়ন- আর অস্থির আগ্রাসন
খাঁমচে ধরে প্রতিটি রক্তকণিকাকে,
জীবনাবসানের প্রত্যাশায় থাকি- মুক্ত হতে চাই
সুপ্ত পাপের এই অসহনীয় বোঝা থেকে।
আয়নার ঐ অচেনা মুখচ্ছবি- কি জঘন্য-
কি বিভৎস- যাতে স্পষ্ট পাপের আগ্নেয়গিরি;
জ্বালিয়ে দিয়ে বস্তাবন্দী আমায় মুক্ত করো।
আবার চাই ঐ নিকোটিনের স্বাদ-
নিঃস্বঙ্গ পড়ে থাকা ছাইদানি আবার ভরে উঠুক;
ঢেউয়ের মাতম বয়ে যাক হৃদয়ে-
বিজ্ঞ কচ্ছপ হয়ে উঠুক আরো অস্থির।


আরফার রাজী
০২.১১.২০১০



কবিতাটি টেলিকমিউনিকাশান প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাসিক অনলাইন ম্যাগাজিন সিএস নিউজলেটার এ ফেব্রুয়ারি'২০১১ সংখ্যায় প্রকাশিত হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২২
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×