বিকেলের সোনারোদ ঠিকরে পড়েছে
ঈশান কোণে মেঘ জমেছে,
ধূলোমাখা দূর্ব্বা ঘেসো পথে
হেঁটে যায় একাকী সাহসিনী দস্যি গ্রামীন মেয়ে।
বার বার হেরে আবার ঘুরে দাঁড়ায়
ফেটে পড়ে জিত ছিনিয়ে বিজয়ের উল্লাসে।
তার রূপে ভরা পূর্ণিমার জোসনা ঝরে।
আমি বলি - ওমেয়ে, তুমি কোথা থেকে এলে?
মুখে নয়, উত্তর দেয় সে চোখে
স্মিত হেসে চলে যায় তার পথে।
-লিখন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

