তোমার সব কথাই রেখে চলেছি
এই যে তোমাকে লিখি না,
তোমাকে ভেবে মন খারাপও হয় না
কিছুদিন আগেও যেমন হতো,
নিত্য আগের মতো তোমার জন্য
ভেতরে কিছু আহত বা নিহতও হয় না
ভেবেছিলাম সবকিছুতেই হেরে গেছি,
এখন দেখছি জীবনটা অন্যরকম
পরাজিত হয়েও জয়ের হাসি
ক 'জনই বা হাসতে পেরেছে বলো?
তোমার সমস্য কি জানো?
তুমি সবকিছুতেও বড্ড অস্থির
কোন ব্যাপারে এখন এক কথা
একটু পরেই অন্য ভাবনা,
নিজেকে সুস্থির করো
দেখবে, অনেক ভাল থাকবে।
তোমাকে তেমন একটা মনে পড়ে না
ভুলে যেতে বলেছো, হয়তো সবটুকু হবে না,
তবে কালে ভাদ্রে মনে পড়তেও পারে
তুমি তো এমনই চেয়েছিলে তাই না?
তোমার সব কথাই রেখেছি।
-লিখন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

