
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
আমার স্ত্রী আজ ৬ মাষ হলো প্রেগন্যান্ট। এতোদিন তেমন ভাল কোন ডাক্তার দেখাইনি। এলাকার একজন গাইনী আপা কে দেখাচ্ছিলাম। আল্লাহ এর রহমতে সব কিছু এখন প্রজন্ত ঠিক আছে। কোন সমস্যা হয়নি। তাই কোন বড় ডাক্তার বা টেস্ট করানো হয়নি। তাই আমি এখন চাচ্ছিলাম কোন এক হসপিটালে ডেলিভারি করাবো। তেমন কনো ভরসা পাচ্ছিনা হসপিটাল গুলাতে। সব যায়গাতেই নিলেই পেট কেটে বাচ্চা বাহির করে দিচ্ছে। এ যেন মনে হয় কাটা কাটির খেলা আর টাকার। আমার ভাবির ৪ মাষ আগে এমন হয়েছে। আগে থাকতেই ডাক্তার সিজার এর টাইম দিয়ে দেয়। জিজ্ঞাস করলাম কেন সিজার করাবেন সেই এক মোখস্ত কথা বলছে বাবু নাকি পায়খানা করে দিয়েছে পেটে আর পেটের থলি ফেটে গেছে। তাই এখন আর কাওকেই বিশ্বাস হয় না । এখানে অনেক মহিলা ডাক্তার অথবা পুরুষ ডাক্তার থেকে থাকবেন দয়া করে মাইন্ড খাবেন না । সবাই সমান না । তাই আপনাকে বলছি না। সবাই যদি এক হতো তাহলে আর ভাল খুজতাম না । আমিও সেই কাটা কাটিতেই যেতাম।
এখন ভাই এমন কোন সরকারি বা বেসরকারি হসপিটাল এর নাম এবং ঠিকানা দেয়া যাবে ঢাকার মধ্যে? যারা একেবারে লাস্ট প্রযন্ত চেস্টা করে নর্মাল এর জন্য? যদি রুগী এর কোন সমস্যা না হয় এর আগে কোন ধরনের অপোরেশন চালায় না ।
সিবাইকে ধনবা্, আশা করি উত্তর পাবো
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


