somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বৃত্ত সমীপেষু

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের উদ্দেশ্য অনেক মহৎ। একটি রাজনৈতিক দলের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা গনতন্ত্রের জন্যে লড়ছেন। এই যে অবরোধ, হরতাল, পেট্রোল বোমা নিক্ষেপ, জ্বালাও-পোড়াও কর্মসূচী এসব গনতন্ত্রের প্রতিষ্ঠার জন্যেই তো।

আমরা বুঝি আপনাদের মর্মবেদনা। বুঝি বলেই তো এতো কষ্ট মুখ বুজে সহ্য করে যাচ্ছি। যখন আমাদের পুড়ে যাওয়া পা দুটোতে খুব যন্ত্রনা হয় তখন আমরা শুধু একটু চিৎকার করে সেই যন্ত্রনা ভুলে থাকার চেষ্টা করি। যখন বার্ন ইউনিটের ডাক্তার আমাদের পুড়ে যাওয়া হাতটা কেটে ফেলতে বাধ্য হয় তখন আমরা চোখের পানি দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তাগুলি ধুয়ে ফেলি।

আমরা তো খুব নগন্য কিছু খেটে খাওয়া মানুষ মাত্র। কীট পতঙ্গের মতো জীবন আমাদের... দেশের এক প্রকার বোঝা। আপনাদের দেয়া আগুনে যদি আমরা ঝলসে যাই কিইবা এমন ক্ষতি হবে বলেন ; এর আগেও তো বহুবার এমন মরন আমরা মরেছি। কই? দেশের তো তেমন কিছু যায় আসেনি।

এই কারনেই তো শ্বাসনালী পুড়ে যখন আমাদের মৃত্যু হয় কিংবা রাস্তার পাশে কয়লার টুকরা হয়ে যখন আমরা পড়ে থাকি তখন আমাদের একটুও খারাপ লাগেনা। শুধু আপনজনদের ছেড়ে এভাবে অকালে পুড়ে মরতে হচ্ছে বলে একটু আফসোস লাগে। ব্যাপার না ... বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন তো দিতেই হয়। আমাদের মরনে যদি গনতন্ত্র আসে দেশেরই তো ভালো।

সবই ঠিক আছে... শুধু একটা প্রশ্ন... আমাদের রক্ত মাংস পোড়া গন্ধে ভারী হওয়া এই বাতাসে আপনি ঠিকমত নিশ্বাস নিতে পারবেন তো?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×