somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : বাংলাদেশের স্মার্টফোন বিপ্লব

১৮ ই মে, ২০১৫ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ বছর আগেও বাংলাদেশে মোবাইল ফোন এমনভাবে সবার হাতে হাতে দেখা যেতোনা। যার হাতে মোবাইল থাকতো তার দিকে মানুষজন একটু ভিন্ন দৃষ্টিতে তাকাতো। আর এখন হাতে হাতে মোবাইল তো আছেই; একেক হাতে দুটি করে মোবাইলও দেখা যায়। কারো কারো তো পকেট যে কয়টা, মোবাইলও সে কয়টা!!

একটা সময় মোবাইল শুধু যোগাযোগের মাধ্যমই ছিলো। কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের ফলে মোবাইল এখন লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ। আর বাঙালীদের মধ্যে এই প্রযুক্তি বিপ্লব এসেছে স্মার্টফোনের হাত ধরে। মূলতঃ ২০১১-২০১২ এর দিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে স্মার্টফোন বাংলাদেশে পরিচিতি লাভ করে।

২০১৩ এর মাঝামাঝিতে 3G সার্ভিস চালু হবার পর স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পায়। ২০১৪ এর শেষে মার্কেট অ্যানালাইসিস থেকে জানা যায় বিগত এক বছরে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহার ৮৩% বৃদ্ধি পেয়েছে। বাৎসরিক বাজেটে হ্যান্ডসেটের মূল্যহ্রাসও এর পিছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।

iOS, Windows, Android এবং Firefox এই সবকয়টি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হলেও স্মুদ অপারেশন এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারনে অ্যানড্রয়েডই বেশি জনপ্রিয় বাংলাদেশে।



এছাড়া বলা বাহুল্য, বাংলাদেশীরা অনেক বেশি প্রাইস কনশাস। যার কারনে বর্তমানে নোকিয়া বা স্যামসাং এর মতন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থাকা সত্বেও লোকজন এখন খুব বেশি ঝুকছেন কিছু চায়না ম্যানুফ্যাকচার্ড লোকাল ব্র্যান্ড মোবাইলের দিকে।



এখানে দেখা যাচ্ছে, লোকাল ব্র্যান্ডের মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন নাম হচ্ছে Symphony। সিম্ফনি স্মার্টফোন মার্কেটে ছাড়ে ২০১২ সালে। তিন বছরের ব্যাবধানে সিম্ফনি বাংলাদেশের মোবাইল মার্কেটের ৪০% শেয়ার নিজের মুঠোয় নিয়ে নিতে সক্ষম হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখেই সিম্ফনি তাদের প্রোডাক্ট সবার নাগালের মধ্যে নিয়ে এসেছে।

তাই আজ আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি। বিভিন্ন অ্যাপ্সের ব্যবহার জীবনকে করেছে গতিময়। আর বাংলাদেশে বর্তমানে বহুল ব্যবহৃত জিরো ফেসবুকের মাধ্যমে অতি আনসোশ্যাল মানুষটিও সোশ্যালি কানেক্টেড থাকছে।

মজার ব্যাপার হচ্ছে, এই যে সুলভমূল্যে পাওয়া চায়নিজ মোবাইল দিয়ে আমরা ফেসবুক চালাই, সেই চায়নাতেই কিন্তু ২০০৯ সাল থেকে ফেসবুক নিষিদ্ধ!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×