somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় ২২টি বছর...!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২ বছর...!

কল্পনা করুন, আপনাকে ২২ বছরের জন্য আপনার পরিবার থেকে, আপনার চিরচেনা পৃথিবী থেকে কেড়ে নিয়ে হঠাৎ কোন জেলখানায় বন্দী করে রাখা হলো। আপনি জানেনই না কি আপনার অপরাধ। বিনা বিচারে আপনি হাজতবাস করলেন ২২ বছর। কেমন লাগবে আপনার? ... কেমন লেগেছিল ফজলু মিয়ার?

গল্পটা বড় নির্মম!..

১৯৯৩ সালের ১১ জুলাই সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ অবস্থায় ফজলু মিয়াকে আটক করে পুলিশ।সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আটক করা হয়েছিলো তাকে। পরে ‘মানসিক স্বাস্থ্য আইনের ১৩ ধারায়’ তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এরপর তাকে একাধিকবার জামিন দেয় আদালত। কিন্তু তার কোনো নিকটাত্মীয়ের খোঁজ না পাওয়ায় তিনি মুক্ত হতে পারেননি। গত ২২ বছরে ফজলুকে ১৯৮ বার আদালতে হাজিরা দিতে হয়েছে।

২০১৫ সালের ১৪ই অক্টোবর ফজলু মিয়ার এক সহপাঠী দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন রাসেল বিষয়টি জানতে পেরে তাকে মুক্ত করার উদ্যোগ নেন। বিনাবিচারে ২২ বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার ফজলু মিয়া।



ফজলুর আইনজীবী জ্যোৎস্না ইসলাম ছাড়াও ফজলু মিয়ার জামিনের বিষয়ে সহযোগিতা করে বেসরকারি সংস্থা ব্লাস্ট।

ফজলুর সহপাঠী কামাল উদ্দিন রাসেল বলেন, “ফজলু মিয়া আমার সহপাঠী ছিলেন। তাকে অনেক বছর খুঁজেছি, কিন্তু পাইনি। তিন বছর আগে জানতে পারি তিনি মারা গেছেন। এরপর খোঁজাখুঁজি বন্ধ করে দেই। কিন্তু কয়েকদিন আগে জানতে পারি, তিনি কারাবন্দি রয়েছেন। এরপর খোঁজখবর নিয়ে তার জামিনের ব্যবস্থা করি।” দক্ষিণ সুরমার ধরাধরপুর সৈয়দ বাড়ির নিঃসন্তান দম্পতি গোলাম মাওলা ও নয়ন মণি ফজলুকে লালন-পালন করেছেন বলে জানা যায়।

এখানেই শেষ নয়! গত ১৫ই অক্টোবর থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত ফজলু মিয়াকে একটি রেস্ট হাউজে রাখা হয়েছে। এর মাঝে চলেছে তার সঠিক আত্মীয়ের সন্ধান। অতঃপর তার পরিবারের তিনজন সদস্যের ডিএনএ টেস্টের ফলাফলের ভিত্তিতে আদালত তাকে ২৯শে জানুয়ারি সম্পূর্ণভাবে মামলা থেকে অব্যাহতি দেয়।

অবশেষে জীবনের শেষ পর্যায়ে এসে নিজের পরিবার ফিরে পেলেন ফজলু মিয়া !

কিন্তু সেই আট হাজার ত্রিশটি দিন কি ফিরে পাবেন তিনি? যে দিনগুলো কারাগারের চার দেয়ালের অন্ধকারে বিনা বিচারে কাটিয়েছেন এই বুদ্ধিপ্রতিবন্ধী মানুষটি?

হায় বিচার...! হায় জীবন...! হায় ২২টি বছর...!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×