খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে ৮ ঘণ্টা বন্দুকযুদ্ধ
২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির দেওয়ানপাড়ায় বিবদমান দুই উপজাতীয় গ্রুপের মধ্যে প্রায় ৮ ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে। ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনায় এ পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও (সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ভোর সাড়ে ৪টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় আধিপত্য বিস্তারের জন্য জেএসএস হামলা চালালে প্রতিপক্ষ ইউপিডিএফ পাল্টা জবাব দেয়। এলাকাবাসী এ বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে দুর্গম নাড়াইছড়ি’র দেওয়ানপাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে বিডিআরের একটি টহল দল ঘটনাস্থলে গিয়েছে।
ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমা নাড়াইছড়িতে সংঘর্ষের কথা স্বীকার করলেও কাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে তা তিনি এড়িয়ে যান।
এদিকে জেএসএসের সন্ত্রাসীরা নিরীহ জনগণের উপর গুলি চালিয়েছে বলে দাবি করছেন ইউপিডিএফের গণমাধ্যম প্রধান নিরন চাকমা।
(শীর্ষ নিউজ ডটকম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন