somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরিয়ম নামের মেয়েটি- মেয়ে নয় মানুষ হতে চায়

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ না জিততে পারলে দুপুরের খাবার বন্ধ। চাচার এ কথাটি নতুন নয় মরিয়মের কাছে। এর আগেও অনেক বার সে শুনেছে। বাবা-মা হীন জীবন বেড়ে চলছে নিজের মত চাচার সংসার ও আশ্রয়ে। হে আশ্রয়ইতো, নইতো কি? কোন দিন ঘোড়ার পিঠ থেকে পিছলে পরলেও চাচা চেয়ে দেখেন না, ঔষধ তো দুরের কথা।


টম নামেই ডাকে মরিয়ম তার প্রিয় বন্ধুটিকে। নামটিতে বিদেশি একটা ভাব আছে। টমও এমন নচ্ছার মরিয়ম ছাড়া অন্য কাওকে তার পিঠে রাখতেই... চায় না। বাবা যে দিন টম কে কিনে এনেছিল তখন মরিয়ম মাত্র ৪ বছরের আদুরে কন্যা। বাবার সাথে সেইযে টমের পিঠে উঠা শুরু তা এখনও রয়ে গেল। মরিয়ম পিঠে উঠলেই টম কেমন যেন শান্ত হয়ে যায়। যেন তার অশান্ত থাকা মেয়েটিকে ভয় পাইয়ে দিতে পারে!

দৌড়ের ঘোড়াদের মাঝে এই টম সবসময় সেরা সাত গ্রামে। মরিয়ম যখন ৬ তখন তার বাবা-মা দুইজন তাকে রেখে না ফেরার দেশে চলে গেলেন। চাচার সংসারে সে যেন একট বুঝা যার একমাত্র সঙ্গী টম। এখন মরিয়ম টমের সওয়ারি। সেই জকি হিসেবে জিতিয়ে আনে টমকে প্রতিযোগিতায়। অত্র এলাকার সবাই তাকে একনামে চিনে, কারণ খেলায় সেই একমাত্র মেয়ে সওয়ারি। কিন্তু কোন একদিন হেরে গেলেই তার কপালে জুটে অপয়া ও অলক্ষী খেতাব।

টমের বয়স হয়েছে, এখন আর সে ভাবে দৌড়াতে পারে না। হেরে যাওয়ার পর তার চোখে পানির মানে একটিই তা হলে, মরিয়মের কপালে অপমানের তিলক।

আজ কোন ভাবেই হারা যাবে না পণ মরিয়মের। টমের তেজ্যদিপ্ত দৌড় একই পণে আবদ্ধ বুঝা যাচ্ছে। প্রতি খেলায় সবার দৃষ্টি নিবদ্ধ থাকে মরিয়ম ও টমের উপর। আজও তার ব্যতিক্রম নেই।

সিরাজ হাইদারের ঘোড়াটিই কেবল সামনে কিন্তু টম কেন গতি কমিয়ে দিচ্ছে! ৩ চক্করে তো সে কখনও এমন করেনি।
তাহলে কি আজ মরিয়ম হেরে যাবে?
সিরাজ হাইদারের ছেলের অপমানের প্রতিশোধ কি মরিয়ম নিতে পারবে না আজ?

ফুল ফুটলে তার গন্ধে সবাই মাতোয়ারা হয়ে আসবে এটাই স্বাভাবিক। মরিয়ম এর ব্যতিক্রম নয়। ঘোড় সওয়ারি হয়ে থাকতে থাকতে নিজের দিকে তাকানোর সময় হয়নি, সে কি আর সেই ছোট্টটি আছে এখনও! ভুলুটা আজকাল বড্ড বেশি বিরক্ত করছে। মৌমাছির মত পিছনে লেগে আছে!

সিরাজ হাইদারের ঘোড়ার কাছেই হেরেছে সর্বশেষ রেসটাতে, ঘোড়ার কাছে নয় হেরেছে তার ছেলে ভুলুর কাছে বলেই মনে হয় মরিয়মের। মাঠের পাশে দাড়িয়ে... ভুলুটা এমন সব বাজে কথা বলছিলো যে, মনোযোগ রাখাটাই দায় হয়ে গিয়েছিল মরিয়মের জন্য। ফলাফল-টম আর তার পরাজয়। সে দিন মরিয়মকে কোন খাবার দেয়া হয় নি। চাচীর ঝাড়ি আর অপমানেই পেট ভরিয়ে তুলেছিল আর ভুলুটার প্রতি তিব্র আক্রোশ জমাট বেঁধেছে।

নিজের মাঝে পরিবর্তন গুলো খুব ভাল করেই টের পেতে শুরু করেছে মরিয়ম। বয়স ১২ তে পরলো, চাচা টমের জন্য একটা বাচ্চা ছেলেকে রেখেছে জকি করার জন্য। ছেলেটা সবসময় মরিয়মের সাথে লেগে থাকে। কিভাবে টমকে নিয়ন্ত্রণ করে, কথা বলে সব দেখে মনোযোগ দিয়ে। ছেলেটিকে তার পিঠে উঠতেই দিতে চায় না টম! হয়তো বুঝতে পারে মরিয়মের পালা ফুরোলো বলে। শিশু থেকে মেয়ে হয়ে উঠতে শুরু করেছে মরিয়ম।

মরিয়মের খুব ইচ্ছে করে টমকে নিয়ে পালিয়ে যেতে। গতবছর বৈশাখে ঘোড় দৌড় প্রতিযোগিতায় জেতা রঙিন টিভিটাতে সে দিন দেখেছিল সুন্দর পোষাক পরা মেয়েগুলো ঘোড়া ছুটিয়ে চলছে, সেদিন থেকে তার পালিয়ে যাওয়ার বাতিকটা বেড়ে গিয়েছে। তারও স্বপ্ন সেও ওই মেয়েদের মত সুন্দর পোষাক পরে টমকে নিয়ে দৌড়াবে হাজার মানুষের সামনে। স্বপ্ন গুলো কল্পনার আড়ালে ভেসে বেড়ায় চারদিকে যেখানে যাত্রী শুধু দু’জন। মাষ্টার মশাই বলেছিলেন, মেয়েরা সুযোগ পেলেও কাজে লাগায় না, আর যারা লাগাতে পারে তারাই আকাশ জয় করতে পারে। মেয়ে তুমি মেয়ে নয়, মানুষ হতে শেখ। ঘোড়া দৌড় প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে নিয়ে যাবে মরিয়মকে, আশ্বাস দিয়েছেন মাষ্টার মশাই।

মরিয়ম মরিয়ম মরিয়ম...মাঠের চারদিক থেকে ভেসে আসছে একটিই নাম। এই ডাকটি বেশ লাগে মরিয়মের। উদ্দিপনা যোগায়, প্রেরণা যোগায়। হারতে ভুলিয়ে দেয়। আজ হারলে চলবে না মরিয়ম, নিজেকেই নিজে বলে আর চাবুক দিয়ে টমকে নিয়ে এগিয়ে যেতে থাকে।

না টম হোচঁট খায় নি, নতুন করে গতি সঞ্চার করে চাবুকের আঘাত ভুলে এগিয়ে যাচ্ছে সিরাজ হাইদারের ছেলে ভুলুর অপমানের প্রতিশোধ নিয়ে মরিয়মের স্বপ্ন পুরণ করতে। মরিয়ম মেয়ে নয় মানুষ হয়ে আকাশ ছুয়েই আসবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×