[হাতির ঝিল হাতির ঝিলই থাক্
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমসাময়িক কালে রাজধানী ঢাকা শহরের আরাম এবং আকর্ষণ হাতিরঝিল । অনেকটা সুবিধা করে দিয়েছে শহরবাসীর চলাচলের জন্য । রাত্রে এর দৃষ্টিনন্দন রূপ দেখে মুগ্ধ হতে হয় ।
গতরাতে এটার ওপর দিয়ে যাবার সময় আমার ছেলে মেয়ে দেখেছে মাঝে মাঝে সুপেয় পানির ব্যবস্থা ; ওরা অবশ্য চিন্তিত ছিল প্রথমে যে কে বা কারা এসব ভরে রাখে । নিজেরাই কি একটা সমাধান বের করে রেখেছে ।
যে সমস্যা এখন ছোট এবং এড়িয়ে যাচ্ছে আমাদের চোখ তা হল পলিথিন এবং চিপস্ প্যাকেট । গত রাতে হাতিরঝিলে জট ছিল বেশী , সেই জটের মধ্যে আস্তে গাড়ী চলার জন্য প্রকট ভাবে চোখে পড়ল পলিথিন এবং চিপস্ প্যাকেট যা নোংরা করছিল পরিবেশ এবং পানিতে ফেলা হলে তার পরিনতি আমাদের সবার বোধগম্য । কিছু রাবিশ বিন , সহজ করে কিছু ঝুড়ি যদি মাঝে মাঝে রাখা যেত আটকে এসব ফেলবার জন্য ভাল হোত মনে হল । ইদানিং মানুষ সচেতন হচ্ছে এবং হয়তো খেয়াল করে ব্যবহার করবে ওগুলো । এত সুন্দর একটা প্রক্ল্প , সবার আগ্রহে সবার যত্নে অনেকদিন কার্যকরী থাক ।
হাতিরঝিল যেন পলিথিন বা থিনঝিল হয়ে যায় না; হৃষ্টপুষ্ট হাতির পরিবর্তে দুর্দশাগ্রস্থ থিনঝিল কিছুতে মেনে নেয়া যায় না ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।
আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন
কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ...
...বাকিটুকু পড়ুন
১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার...
...বাকিটুকু পড়ুন