''রাজনীতি যদি বাস্তবিক অর্থে নীতির রাজা'' হতো তাহলে এমন অবান্তর এবং হাস্যকর চিন্তা কেউ করতে পারত না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছে তা মুলতঃ রাজার নীতি। আর শেখ হাসিনা যেহেতু এখন রাজার ভুমিকায় রয়েছেন সেহেতু রাজনীতিতে তার কথারই প্রতিফলন ঘটছে। তার কথাই এখানে শেষ কথা হবে এটাই অত্যন্ত স্বাভাবিক। তাই আওয়ামী লীগ যে আগামী ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে এটা খুবই স্বাভাবিক।তবে তারা ভাল করতেন তাদের 'গোপাল ভাঁড় ' সাংসদদের দ্বারা একটি আইন তৈরি করতে পারতেন যার মাধ্যমে দেশে ''লজ্জা এবং গণতন্ত্র '' এই শব্দ দুটি দেশে চিরতরে নিষিদ্ধ ঘোষনা করা হবে।
রাজা চাইলে সব কিছুই সম্ভব। আমরা অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


