somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু-গল্প

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-অ্যাই, বলতে পারবা! ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি?
-কেন?
-না, মানে এমনি বলছি।
-না, না! তুমি কারণ ছাড়া যে কিছু বলছো না, তা আমি জানি।
-আগে বলবা-তো! তারপরে বলছি কারণটা কি!
- না, বলা যাবে না!

উত্তর না পেয়ে, “টুশি” খানিকটা চুপচাপ হল। আর “শিহাব” জানে যে “টুশি” এখন যতক্ষণ তার সাথে থাকবে এই রকম চুপচাপ করেই থাকবে। যে কোন একটা জায়গার নাম বলতেই হবে। তবে সমস্যাও আছে, এই রকম হঠাৎ করে একটা প্রশ্ন করবে, তারপরে মিষ্টি মিষ্টি করে জেরা করা শুরু করবে। শেষে স্থান ত্যাগ করার আগ মুহূর্তে বলবে ,“ তাহলে তুমি এর আগেও দুইটা মেয়ের সাথে এই এই... করেছ। আমাকে তুমি আর কক্ষনও কল করবা না!”

শিহাব- “ আমার ভালোলাগা...ওমমমমম! আমার ভালোলাগা.......পেয়েছি! আমার ভালোলাগা জায়গা, আমার বাথরুম।”
টুশি তার চশমার উপর দিয়ে একটু কৌতূহলের দৃষ্টিতে বলল, “কেন?”
শিহাব বলল- কারণ এর আগে তুমি আমাকে যতবার কষ্ট দিয়েছ! ততবারই আমি বাথরুমের বসে সবগুলি ট্যাপ-এর মুখ খুলে দিয়ে কেঁদেছি!!
টুশি এবার গলে যাওয়া আইসক্রিমের মত নরম সুরে বলল, “ট্যাপ-এর সব গুলা মুখ খুলে দিয়ে ছিলে কেন?”
শিহাব (মনেমনে ভাবল আজ তুমি টুশি-বানু বোকা বনেছ!) বলল, “ অন্য কেউ যদি কান্নার আওয়াজ পায়! জানতে পারলে- লজ্জার বিষয় না! তাই ট্যাপ খুলে পানির পড়ার শব্দ আর কান্নার শব্দ এক হয়ে নতুন মাত্রার শব্দ সৃষ্টি হয়। আমার কান্না কেউ বুঝতে পারে না।”
টুশি এবার একটু শক্ত গলায় বলল, “ তার মানে তুমি খুব জোরে জোরে কেঁদেছ?”
-হ্যাঁ!
-অ্যাই , সরো সরো- একটু দুরে গিয়ে বসো!
-ক্যানো?
- আমি কি তোমাকে খুব কষ্ট দিয়ার মত কিছু করেছি?? প্রেমিক বা প্রেমিকা’রা খুব কষ্ট পায় তখনই যখন তার প্রেমিকা বা প্রেমিক অন্য কারও কাছে চলে যায় বা অনত্র বিয়ে হয়ে যায়। তার মানে তুমি তোমার আগের কারও জন্য কেঁদেছ!

-দ্যাখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি শিহাব, তুমি ভিন্ন অন্য কারও জন্য কষ্ট পাই না।
-অ্যাই, শোন আমি উঠব! আর আমাকে কল দিলে ভাইয়া-কে বলে দিব! আর আমার বাসার সামনের ঘুরাঘুরি করবা না।
- জান, আর একটু থাক্-না! বাদাম তো এখনও অনেক গুলা আছে।
- তুমিই খাও!

টুসি চলে গেল। শিহাব বসে রইল আরও কিছুক্ষণ অন্ধকার নামার আগ পর্যন্ত। শিহাব জানে টুসি আবার কল করবে, বড় জোর তিন দিন এই অভিমান থাকবে। তারপর পজিটিভ ব্যাখ্যা দ্বার করাবে, কেন সে ঐভাবে চলে গিয়েছিল। কিন্তু এই তিন দিন শিহাবের জন্য তিন যুগের সমান।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×