মাহবুব শাহীন... আমাদের ক্ষমা করবেন
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনাকে কখনো আমি দেখিনি, তবে জানলাম প্রায় একই সময়ে দু-এক বছরের ব্যাবধানে আমরা ঢা.বি.তে পড়তে এসেছিলাম। আপনার ফেসবুক ফ্রেন্ড কিংবা একসাথে ফটোতে থাকা কয়েকজনকে বেশ ভালোই চিনি আমি। সায়েন্স পাড়ায় থাকার কারণেই হয়তো আপনার সাথে চোখের দেখা হয়নি। সংগঠক হিসেবে আপনি দুর্দান্ত ছিলেন তা আপনার ডিইউটিএস এর বন্ধুরা বারবারই বলছেন। আপনার মানসিক শক্তির প্রচন্ডতার ব্যাপারেও আমার কোন দ্বিধা নাই। এত এত এত কিছু করে মানুষ নিজের জন্য, আর সেই নিজকেই ভয়ানক গতিতে ছিন্নভিন্ন করে ফেলার জন্য অসম সাহস লাগে। নিজের চোখের সামনে বিশাল একটা ট্রেন বুকের উপর দিয়ে চলে যাবে এই দৃশ্য দেখতে আর যেটা লাগে সেটা হলো ভয়ানক প্রচন্ড "সেন্সিটিভিটি"। অনেকে আছেন এদিকটাতে চারপাশে এত কিছু হচ্ছে যাদের কিছুতেই কিছু গায়ে লাগে না। আপনাদের হয়তো একটু বেশীই লাগে। কিন্ত যে পথে আপনার সেন্সিটিভিটি আর সাহস দেখালেন তা আমরা মেনে নিতে পারিনা।
আমাদের সময়ের বেশীর ভাগ তরুন যে মনো:যাতনায় ভুগছে তারা হয়তো তা বিভিন্ন উপায়ে সামলে নিচ্ছে আপনি হয়তো তা আর পারেননি।
নিজেদের খুব অপরাধী মনে হচ্ছে, কারণ আমরাই বলি "বিদ্রোহ" । মানুষের মত বাচার জন্য "বিদ্রোহ"। আপনার কাছে আমরা পৌছতে পারিনি। আমাদের ক্ষমা করবেন হয়তো আপনিই ছিলেন আমাদের লড়াইয়ের সবচে কাছের অকুতোভয় সহযোদ্ধা।
তাই বিদ্রোহ করতে চাই, যেন আর কাউকে কখনো বিদ্রোহী হতে না হয়....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮
তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।
তুমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন