somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালচুলের হুমায়ুন আহমেদ আমার মন কেড়ে নিল

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদ নিয়ে চিন্তা করতে গেলে একটা বিরাট ধন্ধে পড়ে যাই। যেমন বিরাট তাঁর ভক্ত আমি -তেমনি বিশাল তাঁর সমালোচক। তখন কলেজে পড়ি। মেসে থাকতাম। ইতোমধ্যে তিনি সাহিত্যজগতে প্রতিষ্ঠিত। আমি তার ঘোর বিরধি। প্রতিদিন হুমায়ুন আহমেদ কে নিয়ে আমরা তর্কে জড়িয়ে পড়তাম। আমাদের আড্ডার টেবিলে হুমায়ুনিও তর্কে ঝড় উঠত। আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়তাম। কেও হুমায়ুন এর পক্ষে কেও বিপক্ষে। আমি ছিলাম বিপক্ষের দলে।
তর্ক করতে করতে একটা সময় তার প্রতি আগ্রহ তৈরি হল। সমালোচনা করার জন্য পড়তে শুরু করলাম। লালচুল আমার হুমায়ুন এর পড়া প্রথম গল্প । আমার মনে লালচুল দাগ কেটে গেল। আমি পুরো বইটা পড়ে শেষ করলাম। আমার হুমায়ুন ভালো লাগতে শুরু হল। এর পর পড়লাম জোসনা ও জননীর গল্প। এঁকে এঁকে পড়লাম সব মুক্তিযুদ্ধের উপন্যাস। পড়লাম হিমু, মিসির আলি ও
শুভ্র। পড়ছি আর মুগ্ধ হচ্ছি। কখন, কেন তাঁর বেশ কিছু লেখা গোগ্রাসে পড়েছি ঠিক জানি না। এরপর তাঁর কিছু উপন্যাস ও সায়েন্স ফিকশনের সঙ্গে পরিচিত হয়েছি।

অন্যদিকে দেশের যেকোনো প্রান্তের মতো আমিও হুমায়ূন আহমেদের নাটক দেখার অধীর আগ্রহে টিভি সেটের সামনে বসে থাকতাম। হুমায়ূন অনেক ক্ষমতাশালী লেখক? হুমায়ূন আহমেদ যাঁর স্বভাবটাই নাকি এমন- তিনি অতৃপ্ত ক্রিয়েটিভ লোক হতে চাননি। ক্রিয়েটিভিটির অন্যতম নিয়তি হলো অতৃপ্ত থাকা। হুমায়ূন আহমেদকে 'বাজারি লেখকে'র তকমা জীবদ্দশাতেই অনেকে তাঁকে এঁটে দিয়েছেন।

আসলে হুমায়ূন আহমেদ শিল্পের কারবারিতে স্বপ্নের ফেরিওয়ালা সাজতে চেয়েছিলেন। তিনি সেই স্বপ্নেই ভাসাতে চেয়েছিলেন তাঁর ভক্তকুল তথা অনুসারীদেরও। হয়তো এ জন্যই পৃথিবীর ইতিহাসে হলুদ পাঞ্জাবির এত এত হিমু তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সাহিত্যিকের বড় কাজ স্বপ্ন দেখানো। কারণ অঘটনঘটনপটীয়সী বিশ্বে মানুষ সত্যিকার অর্থে এক নিরাশ্রিত জীব। হুমায়ূন আহমেদ বেঁচে থাকার বা জীবনকে অর্থবহ করে তোলার নানা ম্যাজিক দেখিয়ে অবলম্বনহীন এক কঠোরতা যাকে 'ট্রমা'ও বলা যেতে পারে- সেখান থেকে মানুষকে রেহাই দিতে চেয়েছিলেন। সে পথ কোনদিকে গেছে সে বিচার সাইকিয়াট্রিকের। তবে শিল্পের নানা মাধ্যমে শহর-গ্রাম নির্বিশেষে বাংলাদেশের মানুষের 'কমন' সাংস্কৃতিক কণ্ঠস্বরকে ধারণ করার বাসনা ছিল তাঁর। বহুবিদ জ্ঞানের অধিকারী এই মানুষটি জাদুর কারিগর হুমায়ুন আজ নেই। তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×