তিনটি চোখ আছে এমন মানুষ কী আপনি দেখেছেন
যার তৃতীয় চোখটি তার ঠিক কপালের মধ্যখানে
তিনটি পা নিয়ে দিব্যি হেঁটে যায় এমন প্রাণী কী আপনি দেখেছেন
যার তৃতীয় পা'টি তার ঠিক পিঠের মধ্যখানে
তিনটি কানওয়ালা মানুষ কী আপনি দেখেছেন
যার তৃতীয় কানটি নাকের ঠিক বিপরীতে
তিনটি হাত আছে এমন জীব কী আপনি দেখেছেন
যার তৃতীয় হাতটি ঠিক বুক বরাবর ঝুলে থাকে
তিন পা তিন চোখ তিন কান তিন হাতওয়ালা মানুষ আমি দেখেছি
আমি, হে আমি নিজেই তিন কান তিন চোখ তিন পা তিন হাতওয়ালা
শূকরের বাচ্চা মানুষ।
উৎসর্গঃ ভারতীয় ক্রিকেট টিম
২২।২।১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





