আমরা হেরেছি তাতে যতটা না খারাপ লাগছে তার চেয়ে বেশী খারাপ লাগছে টাইগারদের জন্য, যারা এত ভাল খেলেও ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার জন্য ICC ও ইন্ডিয়ার তৈরীকৃত চক্রান্তের একটি গুটিতে পরিণত হল। অথচ তারা আজ জেতার মতই খেলেছিল। ইন্ডিয়ার উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল এরকম ব্যাটিং পিচে তাদের এরকম চাপে ফেলা সহজ নয়।
রহিত শর্মার যখন ৯০ রান তখনই সে আউট হয়ে গিয়েছিল। আম্পায়ার আউট না দেওয়ায় তারপর সে আরো ৪৭ রান করেছে।
মাহমুদুল্লাহর ঐটা ছয়ের মার ছিল। তাকে আউট দেয়া হল। পর পর দু সেঞ্চুরী করা ব্যাটসম্যানের আজ অন্ততঃ হাফ সেঞ্চুরী করা অস্বাভাবিক কিছু ছিল না।
রহিত শর্মা লাইফ (!) পাওয়ার পর ২৫ বলে ৪৭ রান করেছে। সে তখন আউট হলে বাংলাদেশের বোলারদের সামনে শক্ত হয়ে দাড়ানোর মত তাদের আর কোন ব্যাটসমান ছিল না।
হিসাব করলে এটা সহজেই অনুমেয়, আজ ফেয়ার খেলা হলে বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই জিতে যেত।
আফটার অল, আমরা খুশী। খারাপ লাগছে টাইগারদের জন্য যারা আজ জেতার মত খেলেও হেরে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





