somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫০ বছর পুরনো “আওকর মসজিদে” ঝুকিপূর্ণভাবে চলছে নামাজ আদায়

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫০ বছর পুরনো “আওকর মসজিদে” ঝুকিপূর্ণভাবে চলছে নামাজ আদায় !

লোকমুখে জানা যায় “আওকর মসজিদ” নামকরণের পিছনে রয়েছে একটি অলৌকিক ইতিহাস ! এই মসজিদের কাছাকাছি গিয়ে কেউ কথা বললে মসজিটিও নাকি কথা বলতো ! অর্থাৎ কথার উত্তর ভেসে আসত ! সেই থেকে মসজিদটির নাম হয় আওকর মসজিদ !

দিনাজপুরের খানসামা উপজেলার মীর্জার মাঠে ২৫০ বছরের পুরনো স্থাপত্য ‘আওকর’ মসজিদ। উপজেলা পরিসংখ্যানের তথ্যে পাওয়া গেছে, এ মসজিদটি ২৫২ বছর আগে ১১৭২ বঙ্গাব্দে নির্মিত। মীর্জা লাল বেগ এটি নির্মাণ করেন। চিকন ইট আর চুন-সুড়কি ব্যবহার করে তৈরি হয়েছে মসজিদটি। এর দেয়ালে রয়েছে আকর্ষণীয় কারু কাজখচিত নকশা। মসজিদটি খানসামা উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেলান নদীর পূর্ব তীরে গোয়ালডিহি ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের মধ্যবর্তী হাসিমপুর-আংগারপাড়ার
মীর্জার মাঠে অবস্থিত।

দীর্ঘকাল যাবৎ মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার ফলে দেয়ালের চুন-সুড়কি দিয়ে লাগানো ২৫০ বছরের পুরনো চিকন ইট গুলো খুলে গেছে অনেক জায়গায়।

সরেজমিনে দেখা যায়, পুরো মসজিদের উপরের অংশ না থাকায় এবং চার দেয়ালের বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ায় মসজিদটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। খানসামা উপজেলার এই প্রাচীন স্থাপত্য নিয়ে এর আগেও বিভিন্ন মাধ্যমে লেখালেখি এবং উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মসজিদটির মেরামতের জন্য বলা হয়েছিল। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে প্রাচীন এই মসজিদের সংস্কারের জন্য কাজ চলছে বলেও জানা যায়। তবে এখানো বাস্তবায়ন না হলেও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।

মসজিদটি পরিত্যাক্ত অবস্থায় থাকার ফলে ঝাড়-জঙ্গলে ভরে গিয়েছিল উপরের অংশসহ দেয়াল গুলো।বর্তমানে এলাকাবাসীর উদ্যোগে ঝাড়-জঙ্গল সাফ করে মসজিদটি নামাজ আদায় করার উপযোগি করা হলেও দেয়ালের বড় বড় ফাটল অংশের জন্য ঝুকি রয়েছে বলেও সরেজমিনে দেখা যায় ।

বর্তমানে ঝুকিপূর্ণ অবস্থায় এলাকাবাসী নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের কাছেই স্থাপন করেছেন ‘আওকর মসজিদ” নামে একটি মাদ্রাসা। মসজিদের দেখা শোনার জন্য স্থানীয়ভাবে একজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

এলাকাবাসীর দাবী, ঝুকিপূর্ণ এই প্রাচীন মসজিদটির দ্রুত সংস্কারণ করে ঝুকি এড়িয়ে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে এটিই দাবী জানিয়েছেন অনেকেই।

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×