somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশব

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় এরকম গরমে মা পাউডার দিয়ে দিতো গলায়,পিঠে! সেই সময় পাউডার রাখার জন্য এক ধরণের গোলাকার পাউডারদানী ছিল সাথে একটা পাউডার মুছনি।

সকাল বেলা গোসল করে কপালে একটা কালো টিপ এবং পাউডার দিয়ে সাদা একটা সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে ছেড়ে দিতো খেলা করতে! সেই সময় হাফ প্যান্ট পড়ে পকেটে হাত দিয়ে বাবুগিরি দেখাইতাম আমরাও! মায়ের সেই পাউডারদানীর কথা আজও মনে আছে।

সরিষার তেল চুলে দিয়ে মাথায় চিরুনী করে দিতো থুতনি ধরে। এখনকার মায়েরা এসব করে না! সেই গোলাকার পাউডারদানী গুলোও হারিয়ে গেছে! এখন প্রচন্ড গরমে সন্তানরা বৈদ্যুতিক পাখার নিচে বসে থাকে আর বিদ্যুৎ না থাকলে বাইরে বসে থাকে।

দিন বদলের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের সংস্কৃতি থেকে। পরিবর্তনশীল সংস্কৃতির নিত্যনতুন আবির্ভাব আমাদের পরিবর্তন করতে বাধ্য করেছে! আমরাও এসবের সাথে তাল মিলিয়ে আজকে নিজেদের আধুনিক বলে দাবী করছি!!

একটা সময় আমরা হাফ প্যান্ট পড়েছি আর বর্তমানে ছেলেরা থ্রি-কোয়ার্টার পড়ে! আমরা গাদন,কিতকিত,চিবুড়ি, কানামাছি এসব খেলা খেলেছি আর এখনকার আধুনিক যুগের ছেলে মেয়ে মোবাইলে সাপ খেলা, টেম্পলরান, লুডু,বাইক রেস ইত্যাদি খেলা খেলা! আমরা খেলার ছলেই এক প্রকার শারীরিক পরিশ্রমে অভ্যস্ত ছিলাম আর এখনকার ছেলে মেয়েরা খেলার ছলে মানসিক পরিশ্রমে অভ্যস্ত হচ্ছে!!

নিত্যনতুন আবিষ্কার যেমন আমাদের উচ্চাভিলাষী করেছে তেমনি তৈরি হয়েছে সমাজে পুঁজিবাদী এলিট শ্রেণি এবং নিম্মবিত্ত শ্রেণি!! যদিও সভ্যতার শুরু থেকেই মানুষ কয়েক শ্রেণিতে বিভক্ত হয়েছে! বিশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর এর প্রকাপ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়! মানে মানুষ এবং সমাজের শ্রেণিবদ্ধতা!

সংস্কৃতির আগ্রাসনে এবং আকাশ সংস্কৃতির ফলে আমরা হারিয়েছি আমাদের নিজস্ব স্বকীয়তা! পশ্চিমা আর পার্শ্ববর্তী সংস্কৃতির ব্যবহারে আমরা এখন অর্থও ব্যয় করছি এসব সংস্কৃতির পেছনে!! পাশাপাশি পশ্চিমা এবং পার্শ্ববর্তী সংস্কৃতি খুব নিখুতভাবে আমাদের মগজ ধোলাই করে তাদের দেশের নাম,ডাক ঢুকিয়ে দিচ্ছে আমাদের ছেলে মেয়েদের মাথায়!!

আমরা লাভবান হওয়ার থেকে ক্ষতির পরিমাণ তাড়াচ্ছে বেশি! শুধু কি সংস্কৃতিই পরিবর্তনশীল? আমরা জানি,সভ্যতা,সংস্কৃতি,মানুষ,সমাজ,পরিবেশ এসব কিছুই নিয়মিতই পরিবর্তনশীল! এই যে এখন যেমন প্রচন্ড গরম সহ্য করতে হচ্ছে আমাদেরকে। আগে কি এরকম লাগাতার গরম হয়েছে কখনো?

অতিবৃষ্টি-অনাবৃষ্টি এসবও পরিবর্তন হচ্ছে দিনকে দিন! আমাদের একটা শ্রেণি এই গরমে যদিও আমাদের আবিষ্কৃত আধুনিক রুমে বসে গায়ে হাওয়া লাগিয়ে বেমালুম গরমকে ঠান্ডা এবং ঠান্ডাকে গরম বানিয়ে দিচ্ছে! কিন্তু আমি ভাবছি ঐসব শ্রেণির কথা,যাদের বাড়িতে একটা বৈদ্যুতিক পাখাও নাই! যাদের টিনের চালার গরমে ঘরসহ পুড়ে যাওয়ার মত অবস্থায় থাকে! এসব শ্রেণির পরিবর্তন হয়,পরিবর্তন হয় বলেই হয়ত আজকে এই পুঁজিবাদী সমাজে এলিট শ্রেণিরা এসি রুমে বসে ঠান্ডা বাতাস গায়ে লাগাতে পারে!!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×