somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদ নির্বাচন এবং আমাদের দৃষ্টিভঙ্গি!

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রবাদ দিয়ে শুরু করি,সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ! আমরা বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের সর্বনাশটা নিজেরাই ডেকে আনি। মাশরাফি বিন মর্তুজা এবং হিরো আলমকে নিয়ে বর্তমানে অনেক রকম ট্রল হচ্ছে আবার কেউ কেউ সাধুবাদও জানাচ্ছেন।

সামনে নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন পত্র বিক্রির একটা হিরিক পড়েছে। এটাকে যদিও আমি রাজনৈতিক বাণিজ্য বলে আখ্যায়িত করেছি। এটা হলো এক ধরণের মৌসুমী বাণিজ্য। যাইহোক,নির্বাচন হলো এমন একটা বিষয় যেখানে সাধারণ মানুষ অর্থাৎ বেশির ভাগ জনগোষ্ঠী তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে একজন সৎ,যোগ্য,শিক্ষিত মানুষকে তাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেন। সৎ,যোগ্য এজন্যই বললাম কারণ যে হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করবে সে যদি সৎ,শিক্ষিত আর যোগ্য না হয় তাহলে হিতে বিপরীত হবে। বর্তমান প্রেক্ষাপটেও আমরা দেখলে বুঝতে পারবো। তবে এটা গণতান্ত্রিক উপায়ে হতে হবে। আর স্বৈরাচারী হলে তো এককভাবেই সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে।

উন্নত দেশে সংসদ,ভোট,প্রার্থী নির্বাচন করা মানে একটা লোককে যে নিজের সময় ব্যয় করে অন্যের উপকারে যতটুকু সময় দিতে পারবে সেই হিসেবে সম্মানী বা বিনিময়ে অর্থ ভোগ করবে এতটুকুই। সুইডেনের রাজনীতির কথা বলতে গেলে এরকমি দেখা যায়। আমেরিকার দিকে তাকালেও আমরা দেখতে পাই। ইরান,মধ্য প্রাচ্যের দেশ এবং আরো বহু দেশ আছে যেগুলোতে সাংসদ প্রতিনিধিরা জনসেবায় নিজেদের সময় ব্যয় করেন এবং আর্থিকভাবে খুব বড়লোক কিংবা লাভবান হতে পারেন না।

এক্ষেত্রে আমরা বাংলাদেশ,পাকিস্থান,ভারতের দিকে তাকালে বুঝতে পারি এদেশের রাজনীতির ব্যবসা সফলতা কতটুকু। বিশেষ করে বাংলাদেশ রাজনীতিতে অর্থের লোলুপ দৃষ্টি,সীমাহীন ক্ষমতার অপব্যবহার আর নিজেকে “মুই কি হনু রে,মোর ভাতার চৌকিদার” টাইপ ভাবা শুরু হয়ে যায়! বলছিলাম সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ! মাশরাফি বিন মতুর্জারা রাজনীতি না করলে কারা রাজনীতি করবে ? হিরো আলমদের রাজনীতিতে প্রবেশ ঘটলে একটা সময় ভুলে যাবে তাদের অতীত,ভুলে যাবে বর্তমান অবস্থার কথা! কিন্তু মাশরাফিরা দেশ প্রেম দিয়ে গেছে বছরের পর বছর।

তাই বলে বলছিনা হিরো আলমলা রাজনীতি করতে পারবে না। অবশ্যই পারবে কিন্তু কতজন সৎ এবং ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারবে! হয়ত হিরো আলম পারবে কিন্তু সবাই কি সেটা ধরে রাখতে পারবে ?

এদেশে সকলেরই রাজনীতি করার অধিকার আছে,সকলেই নির্বাচনও করতে পারবেন আবার যে কেউই সংসদে এমপি হয়ে যেতে পারার ক্ষমতা রাখেন! বাধা-ধরা নিয়ম বলতে ২৫ বছর পার হলেই হলো! এই অসুস্থ রাজনীতিতে হিরো আলমদের মত লোকেরা এমপি হয়ে সংসদে গেলে দেশের,রাষ্ট্রের আইন প্রণেতা হবেন!
রাষ্ট্রপতি আব্দুল হামিদ যথার্থই বলেছেন,” রাজনীতি হলো বর্তমানে গরীবের বউয়ের মত!! গরীবের বউ সবার ভাউজ!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×