somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনটা বিজয় দিবস কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা একুশে ফেব্রুয়ারি এগুলোর খুব একটা গুরুত্বও আর নেই !

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা একটা গল্প বলি.....
খুব ভোর বেলা ঘুম ভাঙ্গছে। আজকে বিশেষ কারণে ঘড়িতে এলার্ম দিয়ে রেখেছিলাম। ঘুম ভেঙ্গেই প্রতি বছরের মত আজকের দিনে বিজয়ের গান শোনা যাচ্ছে চারিদিকে। কিন্তু যেই গানটা সবচেয়ে বেশি কানে এসে ঢুকলো সেটা হলো ২১ শে ফেব্রুয়ারির অমর সেই গানটি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..আমি কি ভুলিতে পারি....।

যাইহোক,কিছুক্ষণ শুনলাম । শুনলাম এজন্যই কারণ এসব গান যখনই শুনি না কেন তখনি ভালো লাগে। আমরা আসলে দিন দিন সবকিছু ভুলে যেতে বসেছি। কোনটা বিজয় দিবস কোনটা স্বাধীনতা দিবস আর কোনটা একুশে ফেব্রুয়ারি এগুলোর খুব একটা গুরুত্বও আর নেই !

গুরুত্ব নেই বলে এমনটা নয়। আছে তবে সরকারিভাবে কোনো তাগাদা না থাকেলে হয়ত এসব পালন করা প্রায় বন্ধ হয়ে যেত! দলীয়ভাবে যেগুলো করা হয় তা শুধুমাত্র টাকার জোড়ে। হ্যা আবার বলছি শুধুমাত্র টাকার জোড়ে!! আজকেই টাকা খরচ করা বন্ধ করুক নেতারা কালকে থেকেই আর কেউ এসবে এসে সময় নষ্ট করবে না! অথচ এই সব দিনে এময় সময়ে আমাদের একটি দেশের নাম পৃথিবীর বুকে অঙ্কিত হয়েছিল।

বিজয় মানে আমি যেটা খুব সহজ করে বুঝি তা হলো জয় করা। কোনো কিছু নিজের করে নেওয়া আর কোনো জিনিস যখন কষ্ট করে জয় পাওয়া যায় তখন সেটার অন্য রকম একটা আনন্দ থাকে। নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। তো বিজয়ের দিনে আমরা আনন্দ করতেই পারি। আমরা সাধারণত বিজয় দিবসেই বিভিন্ন ধরণের খেলা ধুলার আয়োজন করে থাকি । কেন এসব আয়োজন করে থাকি এই কথার উত্তর কিংবা প্রশ্ন আমরা কাউকে করার চেষ্টাও করিনা আবার আমাদের ভবিষ্যৎ প্রজম্মকেও খুব একটা আগ্রহ নিয়ে বলি না।

সবাই দু’চারটা ছবি ‍তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছি আর দেশ প্রেম দেখাচ্ছি। আমিও এর ব্যতিক্রম নই। আবার শহিদ মিনারের পাদদেশে ফুল নিবেদন করার পর বিজয় দিবস,দেশ,স্বাধীনতার ইতিহাস কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে দেশ প্রেমে উদ্ধুদ্ধ করবো এরকম কোনো কথাও বলি না! ঐ আমরা শুধু যাই আর ফুল দেই এবং ফুল দেওয়া শেষে একটা গতানুগতিক রাজনৈতিক বক্তব্য দিয়ে ইশারায় বলি অমুক দোকানে আইশো চা খাবো সবাই !!

এখন তো আবার এই বিজয় দিবস ব্যবসায় পরিণত হয়েছে। বিজয় দিবসের নামে বেনামে এর কাছে টাকা ওর কাছে টাকা চাঁদা দাবীর মাধ্যমে দুই টাকা খরচ করে দুই হাজার টাকার ফায়দা হাসিল করছে অনেকেই!! আমরা বাঙালিরা স্বার্থ ছাড়া কোনো কাজই করি না । আমাদের মধ্য থেকে দেশ প্রেম দিন দিন কমে যাচ্ছে। এসব ভাবলে খারাপ লাগে! লিখতে ইচ্ছে করছে না আর !! ধুরও........

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×