সহজেই উইন্ডোজের পাসওয়ার্ড উদ্ধার করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অপারেটিং সিস্টেম হিসেবে আমরা সাধারনত উইন্ডোজ ব্যবহার করে থাকি। উইন্ডোজে অন্যের প্রবেশ ঠেকাতে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। এখন আপনি যদি কোন কারনে উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যান তখন কী করবেন? তখন আপনাকে নতুন করে উইন্ডোজ ইন্সটল করতে হবে নতুবা আপনি উইন্ডোজে প্রবেশ করতে পারবেন না।
এখন আপনি চাচ্ছেন যেকোন উপায়ে হোক আপনাকে আগের উইন্ডোজে প্রবেশ করতে। আর উইন্ডোজে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড উদ্ধার করতে হবে। কোন সমস্যা নেই হিরেন বুট সিডির Password & Recovery Tool… তো আছেই। এর মাধ্যমে আপনি আপনার আগের পাসওয়ার্ডটি পাবেন না তবে সেটি মুছে ফেলতে পারবেন। কিভাবে এ কাজটি করবেন সেটি নিম্নরুপঃ
* হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে সিসটেম রিস্টার্ট করুন।
* হিরেন বুট মেনু আসবে।
* সেখান থেকে Start Hiren’s BootCD নির্বাচন করুন।
* Password & Recovery Tool নির্বাচন করুন।
* Active Password Change XP+ নির্বাচন করুন।
* পাসওয়ার্ড ডেটাবেজ (MS SAM) খুঁজে বের করতে ২ চাপুন।
* আপনার কম্পিউটারে যদি একাধিক উইন্ডোজ সেটআপ করা থাকে তাহলে একাধিক ডেটাবেজ দেখাবে।
* এখান থেকে নির্দিষ্ট উইন্ডোজ নির্বাচন করুন।
* তাহলে উক্ত উইন্ডোজের সকল ব্যবহারকারী দেখাবে।
* যে ইউজারের পাসওয়ার্ড মুছতে চান তা নির্বাচন করুন।
* এবার উইন্ডোর নিচের দিকের Clear this User’s Password নির্বাচন করুন এবং পাসওয়ার্ড মুছতে Y চাপুন।
* তাহলে পাসওয়ার্ড মুছে যাবে এবং পাসওয়ার্ড মুছার একটি নিশ্চতকরণ ম্যাসেজ আসবে।
* এবার ESC চাপুন বের হওয়ার জন্য।
* Restart লিখে এন্টার করুন তাহলে সিস্টেম রিস্টার্ট নিবে।
এখন দেখুন, যে ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলেছেন, উক্ত ইউজারের পাসওয়ার্ড ছাড়াই কম্পিউটারে প্রবেশ করছে।
হিরেন বুট সিডির জন্য এখানে http://www.hirensbootcd.org ক্লিক করুন।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।