হিরক রাজার দেশে চলচ্চিত্রে অত্যাচারী রাজা মক্তব পন্ডিতকে ডেকে মক্তব বন্ধ করে দেয়ার যে নির্দেশ দিয়েছিলেন তাকে শিক্ষার প্রতি চরম অবমাননা বলে ধরে নিয়ে দর্শনকর মনে অত্যাচরী রাজার বিরুদ্ধে ক্ষোভ ঘৃনা বা বিদ্রোহ অনেক কিছুই জন্ম নিতে পারে।। হাস্যরসে ভরা এ চলচ্চিত্রের এ অংশটুকু অনেরক হারসর খোরাকও হতে পারে। কিন্ত মক্তব বন্ধের নির্দেশ দিয়ে রাজার মুখ থেকে চলচ্চিকত্রকার যে সংলাপটি উচ্চারণ করিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন। রাজা বলছেন, : কি হবে এত জেনে? যত বেশি জানে, তত কম মানে।"
প্রজা শিক্ষিত হলে রাজার হুকুম মানবে ন, তাই প্রজাকে শিক্ষিত করে তোলা যাবে না, তাকে তথ্য জানানো যাবে না। " রাজা করবে রাজ্য শাসন প্রজা করবে রাজার তোষণ এই হবে রাজ্য চালনার মূলমন্ত্র। প্রজার মধ্যেও তার অবস্থার উন্নয়নের উদ্যোগ থাকবেনা। এভাবেই চলে আসছে যুগের পর যুগ। শতাব্দীর পর শতাব্দী। আর এভাবেই রাষ্ট্রযন্ত্রের বিষয়ে না জানা প্রজার তথা নাগরিকের অভ্যাসে পরিনত হয়েছে।
হিরক রাজার সেই যত বেশি জানে তত কম মানে ধারনা থেকে আমাদের রাষ্ট্রযন্ত্র কি বেরিয়ে আসতে পেরেছে। পারে নি। ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


