somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’’একটি আমলকির আত্মকাহিনী‘’

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি একটি আমলকি, ছিলাম গাছের ডালে । মনের আনন্দে দুলে দুলে দোল খাছিলাম । হঠাৎ কোন এক কারণে সেখান থেকে এই ইট পাথরে শহরে আমার অনান্য বন্ধুদের সাথে আগমন ।



এক বুইড়া চাচা, 100 গ্রাম ওজনে , 20 টাকা দিয়ে এই সামু একাউন্টের আদমের কাছে আমগো কয়জনরে ধরায় দিল :( । আদম বলে শুনছে, আমগো চিবাইলে চুল ভাল হয় , ভিটামিন না ভাইটামিন ‘’ সি’’ নামে কি আছে তা বলে তার দেহে ভুরভুর কইরা ভইরা যাইব ।
বলদা বুঝে নাই গাছের আমি, আর এই আমি এক না :P

তো আদম সাহেব , তার শয়তানের বাক্স (নেট সংযোগসহ ডেক্সটপ কম্পিউটার) এর পাশে রাইখা । আমার এক একটা বন্ধুদের তার 32 টা দাঁত দিয়া চাবায় চাবায় খাইতেছিল আর আমি ভয়ে থর থর কইরা কাপিতেছি । কথন আমার পালা আসবে, মনে মনে বন দেবীরে ডাকিতেছিলাম ।

হঠাৎ বনদেবী সুপ্রসন্ন হইল । বলদা আদম আমার ও আমার একসংগীরে রাইখা তাহার গ্রামের বাড়ি চইলা গেল । আমি ও আমার সংগী, টেবিলের এক কোনায় পড়িয়া রইলাম । এর মধ্যে আমগো ভাব হইয়া গেল :) । কত দিন কত রজনী যে পার করলাম । ভালবাসার ঘর বাধলাম :) । তয় আমি নিজেও অবাক হইতেছিলাম এত দিন তো আমগো এই সংসারে ঠিকে থাকার কথা না ।

অবশেষে বলদা আদম ‘’17’’ দিন পরে ফেরত আসলো , নজর পড়ল আমগো উপরে , আর কইলো ’’17‘’ দিনে ও তোগ কিছু হয় নাই ! কেমনে ? কেমনে ?

আমি মনে মনে কইছিলাম , বলদা বুঝো নাই গাছের আমি আর এই আমি এক না :P । আমরা শুধু একটু শুকায়ছি, বুড়ো দের মতো চামড়া টায় একটু টান ধরছে , তাই বলে পচে যাব ! গলে যাব ! নাআআআ তা হবে না কারন আমাদের স্কিন এর সুরক্ষায় আছে ’’ফরমালিন’’ ।

’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’’’ফরমালিন’’

অবশেষে বলদা আদম এই প্রথম একটা বুদ্ধিমানের মতো কাম করল , আমগো দুজনের সংসার ভেঙ্গে, যায়গায় করে দিল ময়লার আস্তাঁকুড়ে । আমরা কম যাই না , অভিশাপ দিলাম ... বলদা যে কয়টা খাইছছ তাতেই কাম হইব ... এখন না হোক কিছুদিন পরে :P

এভাবেই পরিসমাপ্তি........................................
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×