মৃত্যু এসে নাড়ছে কড়া আত্মার কপাটে
কপাট মেললেই হারিয়ে যাবে সকল উদবেগ ।
এমতাবস্থায় কোথায় হারালো দরদ ভরা চিল্লি
ধীরে ধীরে হায় বেড়েই চলছে আজগুবি কথার বেগ।
সব কিছুর ঘটবে কঠিন থেকেও কঠিন সমাপ্তি
সমুদায় আনন্দ বেদনার ঘটবে অন্তর্ধান।
অন্তর্হিত হবে আবেগময় সজন প্রীতি
ভালোবাসাও করবে নিষ্ঠুর প্রত্যাখান।
পরিবার ফেলবে অশ্রু সদস্য খোয়ানোর যন্ত্রনায়
শান্তি মনোরথে পড়বে ক'দিন নামাজ।
অল্প দিনেই ভুলে যাবে গত হওয়া স্মৃতি
কেড়ে নিবে মায়ার বাঁধন্ নিষ্ঠুর এই সমাজ।
প্রেমিকার বদন কান্নায় ভাঙবে সত্যিই
ভিজবে আখি, অল্প থেকেও সল্প কিছু দিন।
সুখের বার্তায় দিব্যি ভুলবে,ভুলে যাবে
পার্কে বসে কপাল-ঠোঁট চুমুতে রাঙ্গানো বিরতিহীন।
বন্ধুরা ভুলবে অতিবাহিত পুরোনো কালের কথা
হবে না সঙ্গ-পথে ভাগাভাগির দুই এক টান ধূমপান।
সমস্তই বদলাবে নিষ্ঠুর প্রকৃতি
ধূমপান ছেড়ে একলাতেই ধরবে সুখের মদ্যপান।
নাহ,অতীত সে তো শত চেষ্টায় আসবে না আর ফিরে
জগতের আলো একলা দেখেছি,একলাতেই যাবে নিভে।
(০৯-০৫-২০১৫)
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




