আর ক'টা দিনই বা-
জীবন সে তো অতি ক্ষণ থেকেও ক্ষণস্থায়ী
মোমবাতির গলনের চেয়েও দ্রুত ফুঁড়োয় তার আয়ু।
কিসের এত আশাতিরিক্ত,কিসের বিহ্বলতায় বেঁচে থাকা
জীবন-ঘড়ি থামলেই থেমে যাবে শ্বাস-প্রশ্বাসের বায়ু।
আর ক'টা দিনই বা-
চন্দ্র-সূর্যের ঝলমলানো রশ্মি থাকবে ঠিকই
শুধু নিভবে আশায় ভরপুর দু'লোচনের আলো।
সর্বদিকের প্রদীপমেলা থেমে যাবে সত্যিই
অজ্ঞাত দুনিয়ার দিন-রাত্রি উভয়ই হবে কালো।
আর ক'টা দিনই বা-
একদিন দুইদিন এবং সর্বশেষ ক'টা দিন।
বাঁচতে চাই বাঁচতে দাও,এ বচন কর্ণগোচর হবে না কারো
কাটাতে হবে ধরিত্রীর মায়া,সর্বত্যাগ করে যেতে হবে একদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



