somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানাঃ একটি অভিশপ্ত নাম

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার থেকে
আমি যখন কলামটি লিখছি তখন মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে ।যুদ্ধ নেই, মহামারী নেই, বন্যা নেই, মন্বন্তর নেই। ভূমিকম্প বা অন্য কোন প্রাকৃতিক আঘাতও নেই। তবু বাংলাদেশে অকাতরে মানুষ মরছে।কেবলমাত্র রাজনৈতিক হিংসায় এবং প্রশাসনিক অব্যবস্থাপনায়।


আমরা যে ভবনটির কথা বলছি তা নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে হবে না।শবযাত্রার মিছিল,স্বজনের বিলাপ,নিকটজনের দীর্ঘশ্বাস ও সংবাদ মাধ্যমের প্রশংসনীয় ভূমিকায় দেশের সীমানা পেরিয়ে সে লুহাওয়ার খবর বিশ্বময় ছড়িয়ে পড়েছে।মালিকের নাম সোহেল রানা।বাবার নাম আবদুল খালেক।নিবাস সাভারের বাজার রোডে।বয়স বেশি নয়।স্থানীয় অধরচন্দ্র


হাইস্কুল থেকে নবম শ্রেণী পাস করেছেন রানা। এরপর অভাবের তাড়নায় তার আর লেখাপড়া হয়নি।লেখাপড়া হয়নি ঠিকই সম্পদ হয়েছে পাহাড় সমান। রানার নামেই ভবনের নাম “রানা প্লাজা”।আয়তন প্রায় ১০ কাঠা।যার সামনে থেকে দাঁড়ালে পিছন দেখা যায় না।হবেই বা না কেন?এককালে প্রায় দু’শো ফিট গভীর বিশাল এক ডোবা ছিল এখানেই।ছাই, ভুসি,পরিত্যাক্ত ময়লা-আবর্জনায় আস্তে আস্তে স্ফিতি হচ্ছিল জায়গাটি।শিল্পের ধাক্কায় এসব জমিই হয়ে উঠে মাফিয়াদের পরিচিতির স্বর্গভূমি।পরবর্তীতে উপরিভাগে যৎসামান্য মাটি আর বালি দিয়ে ঢেকে সমান করা হয়।সম্মুখভাগে ছিল রবীন্দ্রনাথ সাহা নামে স্থানীয় জনৈক ব্যক্তির জমি।দূর্ভাগ্য এখান থেকেই শুরু।১৯৯৮ সালের ঘটনা। তখনো আওয়ামী লীগ ক্ষমতায়।নবম শ্রেণী পাস সোহেল রানা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি থোড়াই কেয়ার করতেন স্থানীয় প্রশাসনকে।দখল করেন রবীন্দ্রনাথ সাহার জমি। উপায়হীন সাহা আদালতে মামলা করেন। সে মামলা বেশিদূর এগোয়নি। একপর্যায়ে পাগল হয়ে যান রবীন্দ্রনাথ সাহা।২০০৬ সালে পৌরসভা থেকে ছয় তলা ভবনের অনুমোদন নেয়া হয়। ২০০৭ সালের পরিবর্তিত প্রোপটে রবীন্দ্রনাথ পাগলা আবার মাঠে নামলে রযা় ব-৪ এর কর্মকর্তা কমান্ডার আরিফের কারণে তিনি আবার পিছু হটেন। মাঝে মাঝেই ভবনের সামনে দাঁড়িয়ে গলায় ধূতি পেঁচিয়ে অভিশম্পাত দিতেন।


প্রিয়জনকে জড়িয়ে ধরেই পৃথিবী থেকে বিদায়

দ্বিতীয় দূর্ভাগ্যের সময় ২০০৮সালের রমজান মাস।তখন বেজমেন্টসহ উপরের ষষ্ঠতলা পর্যন্ত কাজ মোটামুটি হয়েছে।ইফতার করার মহুর্তেই র্যা ব পুলিশে ছেয়ে গেল রানা প্লাজা।একে তো নির্মাণাধীন ভবন তার উপর সন্ধ্যার অন্ধকার।অন্ধকারেই নীচতলা ও বেজমেন্টে চলল সন্ত্রাসী ধরার চিরুনী অভিযান।পরের দিন পত্রিকায় আসল রানা প্লাজা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার।ঘটনার পর থেকেই সোহেল রানা ও আব্দুল খালেক,পিতা-পুত্র দু’জনেই আত্মগোপনে ছিল বেশ কিছু দিন।কত টাকার মুচলেকায় বিষয়টির মিমাংসা হয়েছিল সে তথ্য জা না নেই।

তৃতীয় দূভার্গ্য পুরো ভবনের আত্মহুতী।২৩শে এপ্রিল ২০১৩ এ বাংলা মেইল২৪ডটকমের উপজেলা প্রতিনিধির পাঠানো নিচে খবরেই দেখুন।



গত মঙ্গলবার ১২টার দিকে শিল্প পুলিশসহ পৌর মেয়র, থানা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতনরা ওই ভবনে যান। সবাই দেখে ভবনটি বন্ধ রাখার পক্ষে মত দেন। উপজেলা প্রধান প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, বুয়েট থেকে বিশেষজ্ঞদের এনে ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এভাবেই মঙ্গলবার বন্ধ থাকে ভবনটি। নীচতলা ও দু’তলার বিপনীবিতানগুলি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যার যার মতো ব্যবসা বন্ধ রাখে।দ্বিতীয় তলায় থাকা বেসরকারী ব্র্যাক ব্যাংক নোটিশ ঝুলিয়ে ঐদিন থেকেই তাদের সকল কর্মকান্ড বন্ধ রাখে। কিন্তু


সুরুজ ও শাহাদাতের আকুতি, “ভাই আমাদের বাঁচান"

সন্ধ্যায় রাজ্জাক নামে এক প্রকৌশলীকে ডেকে আনেন মালিক সোহেল রানা। ওই প্রকৌশলী বলেন, এই ফাটলে কোন সমস্যা নেই। ভবনে কাজ করা যাবে। পরে রাতেই থানা নির্বাহী কর্মকর্তা তার সুর বদল করে বলেন, ভবনে কাজ চলতে পারে। রাতেই রানার সিদ্ধান্তে গার্মেন্টসের সব শ্রমিককে পরদিন কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। সোহেল রানা সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক।ক্ষমতার দাপটে সাভারের অসংখ্য মানুষের জমি তিনি দখল করেছেন বলে জানা যায়। স্থানীয় প্রশাসন ছিল তার কাছে জিম্মি। তার ইশারায় সাভারে অনেক কিছুই ঘটত। গতকাল হরতালকারীদের শায়েস্তা করতেই তার নির্দেশে গার্মেন্টগুলো খোলা রাখা হয় বলে স্থানীয়


সূত্র জানায়। এলাকায় তার রয়েছে বিশাল বাহিনী। এই বাহিনী সাভারের বেশির ভাগ অপরাধ নিয়ন্ত্রণ করছে বলে জানা যায়। গতকাল ভবন ধসের সময় তিনি নিজেও আটকা পড়েছিলেন। দুপুর ১২ টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে প্রশাসনের সহায়তায় তিনি অজ্ঞাত কোথাও গিয়ে চিকিৎসা নিচ্ছেন।


ভবনটির তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থতলার ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, পঞ্চম তলার ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ষষ্ঠ তলার ইথার টেক্সটাইল লিমিটেডে।গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ভবনের সামনে গেলেও ভেতরে ঢুকতে চাননি। কিন্তু চাকরি হারানো আর বেতন না দেয়ার ভয় দেখিয়ে তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়। পৌনে ৯টার দিকে সবাই কাজে যোগ দেন। সকাল ৯টার ঠিক কয়েক মিনিট আগে বিদ্যুত্ চলে যায়। ভবনের উপরে সেট করা বিশাল জেনারেটর চালু করে কর্তৃপক্ষ। এই জেনারেটর চালুর সময় একটা ঝাঁকুনি দিয়েই হুড়মুড় করে ধসে পড়ে ৯তলা এই ভবনটি। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার বলেন, 'আমি দোকানে বসেছিলাম। হঠাত্ বিকট শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি ধুলার ঝড়ের মতো উঠল। আর চোখের পলকে বিল্ডিংটা ধসে পড়ল।'












চতুর্থ দূর্ভাগ্য
একই মালিকের রানা টাওয়ারেও ফাটল
বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজায় ধসের একদিন না যেতেই একই মালিকের আরেকটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

খবর পেয়ে সাভার থানা পুলিশ সাভার বাজার রোডের ওই টাওয়ারটি পরিদর্শন করেছে।


ভবনের পূর্ব দিকে নিচতলায় বড় আকারের ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে বেঁকে গেছে তিনতলার জানালার গ্রিল।

জানা গেছে, ৮তলা ভবনটির নিচতলায় বাটা শোরুম, দোতলায় এক্সিম ব্যাংক, তিনতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। তবে আবাসিক ফ্ল্যাটগুলো এখনো ভাড়া হয়নি।

এই ভবনের সামনের দোকানী নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, ভবনটি সাত-আট বছর আগে নির্মিত হলেও কোনো আবাসিক বাসিন্দা যে কারণেই হোক ভাড়া নেননি। শুধু কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান কয়েক বছর ধরে রয়েছে।”

এ বিষয়ে পলাশী প্রাইভেট সিভিল ডিফেন্সের সৈকত আহমেদ বাংলানি‌উজকে জানান, তিনি সকাল পৌনে ৮টার দিকে এখানে ছুটে আসেন। সব ঘুরে ঘুরে দেখেছেন। বাটা শোরুমটি গতকাল থেকেই আতঙ্কে বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলার এক্সিম ব্যাংকটি খোলা। তবে ফাটল দেখা দেওয়ার পর গেটে তালা লাগিয়ে সীমিত আকারে লেনদেন করা হচ্ছে। কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেও শেষ পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি।
নিচতলার সামনের দিকে বাটা শোরুমের প্রধান পিলারটিতে দেখা গেছে বড় ফাটল।

ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনত‍ার ভিড় এখন রানা টাওয়ারে সামনে। চারদিক থেকে লোকজন আসছে ভবনটি একনজর দেখতে।

ভবনটির পূর্বদিকের একটি বাসার তৃতীয় তলার বাসিন্দা মমতাজ বেগম বাংলানিউজকে বলেন, “ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর আমার বাচ্চারা আতঙ্কে কান্নাকাটি শুরু করেছে। খুব বিপদে আছি।”

লেখাটি সাজাতে সাহায্য নিয়েছিঃ-
দৈনিক জনকন্ঠ,প্রথম আলো,ইত্তেফাক,দি ডেইলি স্টার,মানব জমিন,বিডি নিউজ২৪ ডটকম,বাংলা নিউজ২৪ডটকম,সমকাল,নয়াদিগন্ত,দৈনিক সিলেট নিউজ,যায়যায় দিন,সকালের খবর ও কালের কন্ঠ এর আজকের প্রিন্ট ও অনলাইন সংখ্যা অবলম্বনে।


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×