এই প্রথম কোন ব্লগে লেখা আমার ।
নদীকূলেই ছিলো বাড়ি । নদীতে ভেসে ভেসে বেহুলা আর হতে হয় নি !
সমুদ্রপাড়ে এসে ঠেকেছে ললাট !
ফি রাতে তবু চেনা এক কিশোরীর লাশ ভেসে যেতে দেখে আৎকে উঠি
মনে পড়ে, আমিও ভেসে এসেছি লাশের মতোই একা আর একলা ...
আমিও খুঁজে চলেছি হারানো রিবনখানি আমার
প্রথম দিনে এই বেদনার কথাটুকুই রইলো ...
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


