somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থির চঞ্চল শিশুকে ম্যানেজ করবেন কিভাবে

১০ ই মে, ২০১৪ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিতাকে তার ৫ বছর বয়সী ছেলে রাহানকে নিয়ে কম সমস্যা পোহাতে হচ্ছে না। হোমওয়ার্ক দিয়ে গেলে কিছুক্ষণ পর দেখা যায় একই জিনিস নিয়ে বসে আছে আবার কখনও দেখা যায় এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারছে না।হয়ত হটাত করে লাফ দিলো,কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে তা শোনার আগেই উত্তর দিয়ে দিলো, অনবরত নড়াচড়া করছে-নানাবিধ সমস্যা। ক্লাসটিচারের কাছ থেকেও শুনতে হচ্ছে সময়মত হোমওয়ার্ক না করার অভিযোগ। এ সমস্যাকে বলা হয় এডিএইচডি অথবা অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার।শিশুর এ ধরণের সমস্যায় বাবা-মাকে কম ভোগান্তি পোহাতে হয় না। ছোটবেলা থেকে চিকিৎসা না করালে বড় হয়ে এই সমস্যাগুলো অনেক বড় আকার ধারণ করবে। এডিএইচডি শিশুদেরকে নিয়ন্ত্রন করতে প্রাথমিকভাবে বাবা-মা রা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারেন--
কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে ক্যালেন্ডারে লিখে রাখুন, সেই ক্যালেন্ডার কিভাবে অনুসরণ করতে হবে তাকে শিখিয়ে দিন। রুটিন তৈরি করে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।স্কুলের পরে ও যাওয়ার আগে এবং ছুটির দিনগুলোতে রুটিন ফলো করার অভ্যাস গড়ে তুলতে হবে।বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যে অভ্যাসে গড়ে তোলা হয় পরবর্তিতে সেটিই অনুসরন করে।যেমন রাত ৮ টায় ঘুমাতে যাওয়ার সময় ঠিক করা থাকলে তখনি বিছানায় পাঠাতে হবে। নির্দিষ্ট সময় পর আপনার শিশুটিকে কিছু বলা লাগবে না, সে এমনিতেই ৮টার মধ্যে ঘুমিয়ে পরবে।আর যদি তাকে সময় না বেঁধে দেয়া হয়, যখন খুশি সে ঘুমাবে যা পরে তার বদঅভ্যাসে পরিণত করবে।
আপনার অস্থির ও দুরন্ত শিশুকে কোন কিছু বোঝানোর সময় জটিল ভাষা পরিহার করে সরল ভাষা ব্যবহার করুন।তা না হলে তারা আপনার কথায় মনোযোগ হারিয়ে ফেলবে।
খাবার গ্রহণের কারনেও অস্থিরতা বাড়তে পারে তাই যেসব দিনে অস্থিরতা বেশী দেখাচ্ছে সেই দিনগুলোতে কি কি খাবার খেয়েছে সেগুলো বের করুন এবং সেইগুলো খাদ্যতালিকা থেকে বাদ দিন।
শিশুর প্রত্যাশিত আচরণের জন্য তাকে পুরস্কৃত করতে হবে। মারধর বা বকাঝকা করে কোন কিছুর সমাধান পাওয়া যায় না।
রাতে টিভি দেখতে দেয়া যাবে না।টিভি থেকে আসা উচ্চমাত্রায় শব্দ এডিএইচডি শিশুদের অস্থিরতা আরও বাড়িয়ে দেয়। দিনে একটা বা দুটো প্রোগ্রাম ঠিক করে দিন কোনটি সে টিভিতে দেখবে।
যেহুতু তারা বসে থাকার চেয়ে বেশী করে হাত পা নাড়াচাড়া করতে পছন্দ করে তাই তাদের বেশী উদ্দীপনার প্রয়োজন। এক্ষেত্রে শিশুকে দৌড়ানো বা সাঁতার কাটার মতো শারীরিক শ্রমযুক্ত খেলাধুলার ব্যবস্থা করা যায়।
অবসর সময়ে পার্ক থেকে ঘুরে আসতে পারেন। একসাথে মজা করে যেকোন একটি বই পড়ুন।এই সব মুহূর্তগুলো আপনার হাইপার একটিভ শিশুর সাথে বন্ধন সুদৃঢ় করবে।
এডিএইচডি সমস্যায় ভুগছে অর্থাৎ হাইপার একটিভ শিশুরা পড়ার সময় মনোযোগ একেবারেই বসাতে চায় না। তাই তাদের পড়ার সময় আশেপাশের জিনিসগুলো সরিয়ে রাখতে হবে ও পড়তে বসার আগে কোনরকম শব্দ যেন কোনোমতেই সেখানে গিয়ে না পোঁছায় সেইদিকেও খেয়াল রাখতে হবে।
স্কুলের শিক্ষককে শিশুর সমস্যার কথা জানাতে হবে যেন ক্লাসে তার সাথে জটিল আদেশ না করে সরলভাবে কথা বলে।
______মাকসুদুল কবীর সোহেল
০১৭১৯-৫২৩১২৪
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ রাত ১:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×