somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরভি’র আয়োজনে কমিউনিটি পর্যায়ে সচেতনতা তৈরীতে ওরিয়েন্টেশন

০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউনিসেফের আর্থিক সহায়তায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সুরভি “এডুকেশন ইক্যুইটি ফর আউট অব স্কুল চিলড্রেন (ইইওএসসি) প্রোজেক্ট-” নামে বাস্তবায়িত করছে। ৮ থেকে ১৪ বৎসর বয়সী স্কুল বহির্ভূত/ঝরে পড়া শিশুদের জন্য এই সেকেন্ড চান্স এডুকেশন প্রকল্পটি ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় বুহত্তর মিরপুর ও বনানীর কড়াইল বস্তি এবং সাভার উপজেলার সাভার পৌরসভায় ৯ টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬০০০ স্কুল বহির্ভূত শিশুকে ২০০টি কেন্দ্রের মাধ্যমে মাল্টিগ্রেড ও মাল্টিএ্যাবিলিটি এপ্রোচে ১) বয়স উপযোগী যথোপযুক্ত প্রাথমিক শিক্ষা গ্রহণে সহায়তা ও শিখনে পরিচর্যা করা; ২) প্রাথমিক বিদ্যালয়ের (১ম থেকে ৫ম শ্রেনী) উপযোগী করে তৈরী করা; ৩) ভীতিহীন সুরক্ষিত শিখন পরিবেশ নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভূক্ত নিশ্চিতকরণে কাজ করছে।


প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন র্কমসূচীর অংশ হিসেবে আজ সকাল ১১.০০ টায় সাভার পৌরসভার গেন্ডা এলাকার এ্যাবাক পাবলিক স্কুলে একটি কমিউনিটি ওরিয়েন্টেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ত্ব করেন ইইওএসসি প্রোকল্প কোঅর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান মুনির তিনি তার বক্তবে বলেন, শিক্ষায় সমতা ও সবার জন্য শিক্ষা সুনিশ্চিতকল্পে কমিউনিটির সবার অংশগ্রহন এবং ভুমিকা জোরদার করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সকল শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমাদের এক সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আয়নাল হক, তিনি বলেন, সাভার পৌরসভায় দ্রুতহারে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য পর্যাপ্ত স্কুল নেই। একইসাথে অত্র এলাকায় অনেক নি¤œ আয়ের মানুষ বাস করে বিশেষ করে গার্মেন্টস শ্রমিক কিন্তৃ তাদের পক্ষে সম্ভব হয় না তাদের সীমিত আয় দিয়ে সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭, ৮ ও ৯ নং ওর্য়াডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জনাব সুলতানা রাজিয়া, তিনি তার বক্তবে বলেন, শিশুদের জন্ম নিবন্ধন ও জন্ম সনদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জন্ম সনদ শুধুমাত্র স্কুলের ভর্তির বা চাকুরির ক্ষেত্রে প্রয়োজন লাগে না এটি শিশুর তার নিজের সুরক্ষা ও পরিচিতি হিসেবে সারাজীবন কাজে লাগে। তাই এই প্রকল্পের শিখনকেন্দ্রের যেসব শিশুদের জন্মসনদ নেই তাদের জন্মসনদ করার ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।
আরও বক্তব্য রাখেন, অত্র এলাকার সমাজকর্মী হাজী মোঃ সোহরাব হোসেন, এরিয়া কোঅর্ডিনেটর আতিকুর রহমান, এডুকেশন অফিসার শিউলি আক্তার এবং শিখনকেন্দ্রের শিক্ষক মোছাঃ মুক্তা খন্দকার প্রমূখ। কমিউনিটি ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন, সুরভি ও ইউনিসেফ বাস্তবায়িত ইইওএসসি প্রোজেক্টের কোঅর্ডিনেটর-উন্নয়নের জন্য যোগাযোগ (C4D) মাকসুদুল কবীর মন্ডল।


বক্তারা বলেন, কমিউনিটির সবার অংশগ্রহনের মাধ্যমে সকল শিশুদের বিদ্যালয়ে বা শিখন কেন্দ্রে ভর্র্তি নিশ্চিত করা, বিদ্যালয় বা শিখন কেন্দ্র থেকে শিশু ঝরে পড়া রোধ করা, বিদ্যালকে শিখন বান্ধব পরিবেশ সৃষ্টি করা, সকল শিশুর জন্য গুনগত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষা বৃত্তি, উপবৃত্তি ও টিফিন/স্কুল ফিডিং এর ব্যবস্থা করা, দরিদ্র বাবা-মার সন্তানকে শিক্ষা উপকরণ (স্কুল ড্রেস, ব্যাগ, জুতা ইত্যাদি) কিনতে সহায়তা করা , শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির জন্য কমিউনিটির সকলে মিলে হোম ভিজিট, মা সমাবেশ, অভিবাবক সভা, উঠান বৈঠক, শিক্ষামূলক র‌্যালি প্রভুতি কর্মসূচি জোরদার করা, শিক্ষার্থীদের খেলাধুলা, বিনোদন, শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা, কেন্দ্রে শিশুদের নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা, কর্মজীবি শিশুদের শিক্ষায় সহায়তা করা, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রক্ষা করা ও নিরাপত্তাবেষ্টনী তৈরী করা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন করা, শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী করতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×