somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবন্ধী শিশু প্রেক্ষীত একীভূতকরণ

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিবন্ধী শিশু প্রেক্ষিত একীভূতকরণ
_________মাকসুদুল কবীর সোহেল



অধিকতর একীভূত সমাজ গঠনে আন্তর্জাতিক অঙ্গীকারের ফলে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারগুলোর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকে তাদের এলাকার নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। একীভূতকরণের মাধ্যমে সমতার অঙ্গীকার বাস্তবায়নে যেসব পদক্ষেপ নিতে হবে তা হলো:
১. জাতিসংঘ প্রতিবন্ধি ব্যক্তিবর্গের অধিকার সনদ ও শিশু অধিকার সনদ অনুমোদন ও তা বাস্তবায়ন করতে হবে।
২. বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সাধারন মানুষ, নীতিনির্ধারক ও শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষার মতো জরুরি সেবা যারা দিয়ে থাকেন তাদের মধ্যে প্রতিবন্ধীত্ব বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
৩. একীভূতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে যেন পরিবেশ শিশুবান্ধব হয় যেমন: বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, জনপরিবহণ প্রভৃতি ক্ষেত্রে প্রবেশগম্যতা সহজ হয় এবং প্রতিবন্ধী শিশুরা যেন সহপাঠি বা সমবয়সীদের মতো অংশগ্রহণে উŤসাহিত হয়।
৪. প্রতিবন্ধি শিশুদের প্রাতিষ্ঠানিকীকরণ বন্ধ করতে হবে। শুরু করতে হবে নতুন কোন শিশুকে প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ করার মাধ্যমে। এর জন্য পরিবারভিত্তিক সেবা ও কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের বিস্তার ঘটাতে হবে এবং এসব ক্ষেত্রে সহায়তা তরান্বিত করতে হবে।
৫. পরিবারগুলোকে সহায়তা করতে হবে যেন তারা প্রতিবন্ধী শিশুদের জীবনযাপনের জন্য বাড়তি খরচ মেটাতে পারে এবং আয়ের হারানো সুযোগ ফিরে পেতে পারে।
৬. প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের চাহিদা পূরণের জন্য যেসব সহায়তা এবং সেবার পরিকল্পনা করা হয় সেগুলো মূল্যায়নে প্রতিবন্ধী শিশু ও কিশোর-কিশোরীসহ তাদের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে এর নূন্যতম মানকে ছাড়িয়ে যেতে হবে।
৭. সব খাতের সেবাসমূহের মধ্যে সমন্বয় সাধন করতে হবে যেন প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরী ও তাদের পরিবার যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলোকে পূর্ণমাত্রায় মোকাবেলা করা সম্ভব হয়।
৮. প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরীকেও শুধু সুবিধাভোগী হিসেবে নয়, বরং পরিবর্তনের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
৯. প্রতিবন্ধীত্ব বিষয়ে একটি বৈশি^ক সামঞ্জস্যপূর্ণ গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে নির্ভরযোগ্য ও তুলনাযোগ্য উপাত্ত পাওয়া যাবে যা পরিকল্পনা এবং সম্পদ বন্টন সম্পর্কে দিকনির্দেশনা দিবে এবং উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের বিষয় আরো সুস্পষ্টভাবে উপস্থাপন করবে।
সকল বৈশি^ক ও জাতিয় প্রচেষ্টার চুড়ান্ত প্রমাণ হবে স্থানীয় পর্যায়ে যেখানে মূল বিষয় হবে প্রতসটি প্রতিবন্ধী শিশু অন্যান্য শিশুর মতো স্বাস্থ্য সেবা, সহায়তা ও সুযোগ প্রাপ্তিসহ তাদের সকল অধিকার উপভোগ করতে পারছে কিনা। এমনকি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে ও সবচেয়ে বঞ্চনাময় পরিবেশেও এই উদ্যোগ থেকে বাদ পড়বে না।
(সূত্র: বিশ^ শিশু পরিস্থিতি ২০১৩, ইউনিসেফ)

মাকসুদুল কবীর সোহেল
উন্নয়ন কর্মী, ঢাকা, বাংলাদেশ

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×