somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতো বড়ো ত্যাগের মূল্য কেবল চার লাখ টাকা? =

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতো বড়ো ত্যাগের মূল্য কেবল চার লাখ টাকা? =

বাংলাদেশে আমার জীবনের বড়ো অংশ কেটেছে। গ্রাম, শহর দুটোই আমি বেশ চিনি। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বা অন্য যে ধর্মই বলুন না কেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থা ধর্মীয়-রক্ষণশীল। এই রক্ষণশীল সমাজে সনাতন ধর্মের একজন নারী কতটা ভালোবাসলে একজন মুসলমান পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তা ভাবতেই অবাক লাগে।

এটা নারী-পুরুষের স্বাভাবিক ভালোবাসার চেয়েও অনেক বড়ো কিছু। কেননা, মেয়েটি নিজ ধর্ম, পরিবার ছেড়ে এসে শুরুতেই একা হয়ে পড়ে। তার উপর আবার স্বামীর পরিবারের লোকজনও এ ধরণের মেয়েকে পরিবারের একজন ভাবতে দ্বিধা করেন। সোজা কথা, এ ধরণের সম্পর্কে জড়িয়ে মেয়েটা এদিক-ওদিক দুদিকই হারায়।

নিজ পরিবার, ধর্ম, সংস্কৃতি পেছনে ফেলে কেবল ভালোবাসার টানে ছুটে আসা এমন এক মেয়ের সাথে যদি বিয়ের কিছুদিন পর তার স্বামী প্রতারণা বা দুর্ব্যবহার শুরু করে তখন মেয়েটার মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভাবুন তো! অজপাড়াগাঁয়ের কোন অশিক্ষিত যুবক নয়, সরকারের প্রশাসন ক্যাডারের এক তরুণ অফিসার এমন একটি কান্ড ঘটিয়েছে শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।

এই যুবকের নাম ইউসুফ। সে ৩৭-তম বিসিএস'এ প্রশাসনের অফিসার হয়েছে। ছাত্রাবস্থায় এক হিন্দু মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছিলো। কিছুদিন আগে মেয়েটির হাতে বিয়ের কাবিনে লেখা চার লক্ষ ধরিয়ে দিয়ে মেয়ের বাবাকে ডেকে নির্দেশ দিলো, 'টাকা বুঝিয়ে দিয়েছি, এবার আপনার মেয়ে নিয়ে যান।' - প্রশাসনের অফিসারের সাথে কি আর তর্ক চলে? টাকাগুলো নিয়ে তাদের চলেই যেতে হয়েছে।

কেমন পাষন্ড দেখুনতো! এই অমানুষটা নাকি আবার বিসিএস অফিসার! ছিঃ!! তার কাছে একটা মেয়ের এতবড়ো ত্যাগের মূল্য কেবল কাবিনের চার টাকা। ভাবা যায়?

তাছাড়া এ যুবক চাকুরী করেছে মাত্র বছর পাঁচেক। সরকারি চাকুরীর বেতন কত তা তো অজানা নয়। আমি তো সাত বছর সরকারি চাকুরী করে একসেট ভালো সোফাও কিনতে পারিনি। আমার বাসায় ছিল সস্তা দামের কয়েকটা বেতের চেয়ার; টেবিল ছিল না। প্রশ্ন জাগে, এই সামান্য সময় চাকুরী করে ইউসুফ চার লাখ টাকাই বা জমালো কিভাবে? এই টাকা ঘুষের কিনা দুদক খতিয়ে দেখবে কি?

প্রশাসনে আমার অনেক ঘনিষ্ঠ আছেন। তাঁদের অনুরোধ করছি, আপনারা ইউসুফদের মতো অমানুষগুলো সরিয়ে দিয়ে প্রশাসনকে কলংকমুক্ত করুন। আপনাদের আভিজাত্য বাঁচান।

ML Gani/ Canada/ mlgimmigration.com
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৮:৩৯
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×