somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাছ ধরা =

১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাছ ধরা=

সেদিন এক ছোটখাট বিপদ হতে রক্ষা পেলাম।
পাশের মহল্লার দিলদার ভাই ফোনে বললেন, 'চলুন, লেকে মাছ ধরতে যাই।'
কানাডার লেকগুলোতে বেশ মাছ পাওয়া যায়। দেশে থাকতে ছোটবেলায় পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে খুব পছন্দ করতাম। বর্ষা মৌসুমে ছোট ছোট ব্যাঙের বাচ্চা কলাগাছের আশপাশে লাফালাফি করতো। ওসব ধরে বড়শিতে গেঁথে পুকুরে ছিপ ফেলতেই টাকি, শোল, কৈ বা পুঠি বড়শিতে লেগে যেত দ্রুতই। ভাবলাম যাই।
ফোন রেখে বাচ্চাদের মা'কে আকস্মিক পরিকল্পনা জানাতেই ও স্মরণ করিয়ে দিলো আগে থেকে স্থির হয়ে থাকা আমাদের আরেক এপয়েন্টমেন্টের কথা। ফলে, ইচ্ছে সত্ত্বেও মাছ ধরতে আর যাওয়া হলো না। - -
তিনদিন পর সেই দিলদার ভাই ফোন দিলেন। বললেন, 'সেদিন আমার সাথে না গিয়ে ভালোই করেছেন।'
- কেন?
- আরে ভাই, বলবেন না, আমার দু'শ পঞ্চাশ ডলার লস হয়ে গেলো।
- বলেন কি, কিভাবে?
- অনেকক্ষন অপেক্ষার পর বড়শিতে হঠাৎ মাছ লাগায় নিজের অজান্তেই জোরে একটা চিৎকার দিলাম। আশপাশের লোকজন বিষয়টা খেয়াল করেছিল।
- তারপর?
- তারপর মাছটা বড়শি হতে ছাড়িয়ে নিয়ে কলসিতে রেখে ভেজা কাপড়ে ঢেকে দিলাম।
- তারপর?
- মিনিট পাঁচেকের মধ্যে কোথা থেকে যেন এক পুলিশ এসে মাছটা দেখতে চাইলে দেখালাম।
- ওহ, তাই? তারপর?
- মুহূর্তেই পকেট হতে একটা মাপজোকের ফিতা (টেপ) বের করে মাছের দৈর্ঘ মেপে নিয়ে কম্পিউটারে রেকর্ড করে ফেলল সে পুলিশ।
- তাই নাকি, কেন?
- শুনুন বলছি। পুলিশের গাড়িতে আগে থেকে রাখা পানি ভর্তি বালতিতে মাছটি মিনিট বিশেক রেখে দেয়া হলো।
- তারপর?
- বেঁচে আছে দেখে লেকের পানিতে মাছটি ছেড়ে দিলো পুলিশ ।
- আপনার ধরা মাছ উনি ছাড়বেন কেন?
- কারণ, পুলিশ বললো এতো ছোট মাছ ধরে আমি নাকি অন্যায় করেছি। পঁয়ষট্টি সেন্টিমিটারের কম দৈর্ঘের মাছ নাকি ধরতে মানা।
- তাই নাকি?
- হ্যাঁ, তাই। এ কারণে আমাকে তাৎক্ষণিক আড়াইশ ডলারের জরিমানা করে টিকেট দেয়া হলো। মাছটা মারা গেলে জরিমানা নাকি আরো বেশি হতো।
- কত হতো?
- জানি না।
- ভাগ্যিস আমি যাইনি। নইলে হয়তো আমারও আপনার অবস্থা হতো।
- তাই তো বললাম, সেদিন না গিয়ে আপনি ভালোই করেছেন। কানাডায় যে কত্তো রকমের আইন!

ML Gani

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×