সেদিন এক বাংলাদেশীর সাথে কথা হচ্ছিলো। তিনি কানাডার ইমিগ্রেশন আবেদনে ইন্টারভিউ কল (সাক্ষাৎকারের ডাক) পেয়েছিলেন। তাঁকে তিন-চারটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলোর একটি আপনাদের জানাতে চাই।
প্রশ্ন: ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? .. [আপনার কি কোন সন্তান আছে?]
তাঁর উত্তর: নো, আই এম নট মেরিড ইয়েট। .. [না, আমি এখনো বিয়ে করিনি।]
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এ উত্তর ভুল নয়; কিন্তু, বৈশ্বিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে উত্তরটি সঠিক হয়নি। কেননা, পশ্চিমা দেশগুলোতে সন্তান প্রজননের জন্য বিবাহ নিষ্প্রয়োজন। অর্থাৎ, একজন অবিবাহিতেরও সন্তান-সন্ততি বা ঘর-সংসার থাকতে পারে। ভুলে গেলে চলবে না, বাঙালি সমাজ-সংস্কৃতির বাইরেও পৃথিবীতে আরো সমাজ-সংস্কৃতি আছে। যেমন, বাংলাদেশে একাধিক বিবাহ গ্রহণযোগ্য, যা অনেক দেশে অপরাধ বলে গণ্য হয়।
ইমিগ্রেশন অফিসাররা অনেকসময় আবেদনকারীর উৎস দেশের সামাজিক-সংস্কৃতি জেনেও এসব প্রশ্ন করে থাকেন। কেন করেন? কারণ, তাঁরা দেখতে চান আবেদনকারী কানাডায় গেলে কোন মাত্রার কালচারাল শক (cultural shock) পেতে পারেন তা যাঁচাই করতে। তাঁরা দেখতে চান কানাডা গমনের আগেই আপনি কানাডার সামাজিক পরিবেশ নিয়ে কিছু গবেষণা করেছেন।
আশা করি আমার এ সংক্ষিপ্ত আলোচনা হতে কিছুটা ধারণা পেয়েছেন এ জাতীয় প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত।
শুভকামনা।
ইমেইল: [email protected] ফেইসবুক: ML Gani
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



