প্রতারকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে অসহায় সালেহা
সিলেট জেলার গোলাপগঞ্জ-এর বাসিন্দা পিতৃ-মাতৃহীনা সালেহা বেগম (২৫) সচ্ছলতার আশায় স্বামীসহ বিদেশ যাওয়ার জন্য ঘনিষ্ঠ আত্মীয় আদম ব্যবসায়ী পান্নার হাতে ঋণ করা ১০ লাখ টাকা তুলে দিয়ে তার প্রতারণার শিকার হয়ে সে এখন দু’চোখে অমাবশ্যার অìধকার দেখছে। দেনাদারদের তাগাদার ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, সিলেট জেলার গোলাপগঞ্জ পৌর এলাকার টিপর বাড়ীর অধিবাসী মরহুম মকবুল আলীর একমাত্র সন্তান সালেহা ’৮৩ সালে জন্মের ৫ মাস পরেই মাকে হারিয়ে পিতার সার্বিক তত্ত্বাবধানেই লালিত পালিত হতে থাকে।
মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পিতা বয়স থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়েতে রাজী হননি। লেখাপড়ায় সালেহা বরাবরই ভাল ছাত্রী ছিল। ১৯৯৮ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করে উজ্জ্বল ভবিষ্যতের আশায় কলেজে ভর্তি হয়ে মনযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে।
ভাগ্যের নির্মম পরিহাস ২০০০ সালে এইচএসসি পরীক্ষার সময় তার পিতা মকবুল আলী একমাত্র সন্তান সালেহাকে শোকসাগরে ভাসিয়ে জান্নাতবাসী হন।
এইচএসসি পাসের পর কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে স্খানীয় একটি হাইস্কুলে চাকরি নেয় সালেহা। সদালাপী, সদা হাস্যোজ্জ্বল সালেহার সহকর্মীদের সান্নিধ্যে দিনকাল মোটামুটি ভালই কাটছিল।
এরমধ্যে ২০০৭ সালে আত্মীয়-স্বজনের ইচ্ছায় পার্শ্ববর্তী ফুলবাড়ী গ্রামের বেকার যুবক মাহমুদুল হক (৩৪)-এর সাথে তার বিয়ে হয়। অধিকতর সচ্ছলতার আশায় নবদম্পতি সিলেটের অনেক মানুষের মতো লন্ডন যাওয়ার পথ খুঁজতে থাকে। লন্ডন যাওয়ার সব ব্যবস্খা করার প্রত্যাশায় সরল বিশ্বাসে একমাত্র আপন চাচাত ভাই হাজী আব্দুল মালেক (৪৫)-এর ভাগিনা আদম বেপারী নিজামুল ইসলাম পান্নার হাতে তুলে দেয় ধারদেনা করা পুরো ১০ লাখ টাকা।
আত্মীয় পান্নার মাধ্যমেই সব কাজ আগাতে থাকে বলে তাদের আশ্বস্ত করা হয়। সর্বশেষ ২০০৭ সালের জুলাই মাসে ফ্লাইটের দিন পাসপোর্টসহ সব কাগজপত্র নিয়ে পান্না বিমানবন্দর থেকে ইচ্ছা করেই নিরুদ্দেশ হয়ে যায়।
এরপর থেকে সে তার আব্বা-আম্মা, ভাই-বোন, মামা কারো সাথেই কোন যোগাযোগ রাখছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তবে অজ্ঞাত স্খান ও ফোন থেকে মাঝে মাঝে এই বলে হুমকি দিচ্ছে যে, তোমরা কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না। আমি এখন পূর্বের চেয়েও অনেক ক্ষমতাশালী। কেউ আমাকে বিপদে ফেলতে চাইলে সে উল্টো নিজেই বিপদে পড়বে।
এদিকে তার স্বামী মাহমুদুল হকও এ দুরবস্খা ও দুর্ভাগ্যের জন্য একমাত্র তাকে দায়ী করে তার কর্জ করা ৫ লাখ টাকার ব্যবস্খা করার জন্য সালেহাকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছে।
অন্য দেনাদারদের চাপতো আছেই। এই অবস্খায় সালেহা এখন ঢাকার উত্তরায় কতিপয় সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ধৈর্যের সাথে ঋণ মুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঋণ আদায়ের পেরেশানীর কারণে সে এখন মারাত্মকভাবে ডায়বেটিসে আক্রান্ত। তাকে নিয়মিত ওষুধ পথ্য সংগ্রহ করে সেবন করতে হয়।
সে সেলাই কাজও জানে। এই মুহূর্তে একটি সেলাই মেশিন পেলেও তার খুব উপকার হবে বলে সে জানায়। শেষ সম্বল হিসেবে কিছু পৈতৃক সম্পত্তি সিলেটে থাকলেও চাচাত ভাইয়ের সাথে যৌথ মালিকানায় থাকার কারণে তা এই মুহূর্তে বিক্রি করাও সম্ভাব নয়। এমতাবস্খায় সালেহার কষ্ট লাগবে কেউ এগিয়ে আসবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



