somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটি মতবাদ- এ "মধ্যপন্থা" অবলম্বন

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপরের তিনটি চরমপন্থী মতবাদ আলোচনা শেষে এক্ষণে মধ্যপন্থা বের করা খুবই সহজ হয়ে যাবে।

"একজন প্রকৃত মুমিন যদি আলেম হন, তাহ'লে নিজে কুরআন-হাদীস দেখে জীবন গড়বেন।

আর যদি জাহেল হন, বা কোন বিষয় না জনা থাকে, তাহ'লে নিরপেক্ষ, যোগ্য ও মুত্তাক্বী আলেমের নিকট হ'তে কুরআন ও সহীহ হাদীসের বিধান জেনে নিবেন।

কখনই কোন অবস্থায় কোন নির্দিষ্ট মাযহাবী ফৎওয়া বা ব্যক্তির রায় তলব করবেন না। তাহ'লে তিনি প্রথম মতবাদের সংকীর্ণতা হ'তে মুক্ত হয়ে নিরপেক্ষভাবে কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী নিজের জীবন, পরিবার ও রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।"

"একজন মুমিন নিশ্চয়ই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসাবেই বিশ্বাস করবেন। তিনি ধর্মীয় জীবনে তো বটেই , বৈষয়িক জীবনেও ইসলামের দেওয়া হুদূদ বা সীমারেখা পুরোপুরি মেনে চলবেন। আর এভাবেই তিনি দ্বিতীয় মতবাদের খপ্পর হ'তে মুক্তি পেয়ে সার্বিক জীবনে পূর্ণ মুমিন হিসাবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।"

একজন মুমিন অবশ্যই দ্বীন ও দুনিয়াকে একত্রে গুলিয়ে ফেলবেন না। তিনি কোন অবস্থাতেই দ্বীনকে দুনিয়া হাসিলের মাধ্যমে হিসাবে ব্যবহার করবেন না। বরং দুনিয়াকে দুনিয়া গণ্য করেই তাকে দ্বীনের রং-য়ে রঞ্জিত করতে চেষ্টা করবেন। তিনি দ্বীনের ব্যাপারে কোন অবস্থাতেই রায় বা যুক্তিবাদকে অগ্রাধিকার দিবেন না এবং আক্বীদা ও বিধানগত ব্যাখ্যায় কখনই সাহাবায়ে কেরামের অনুসৃত তরীকার বাইরে যাবেন না। তাহ'লেই তিনি তৃতীয় মতবাদের বাড়াবাড়ি হ'তে রেহাই পেতে পারেন।

অতঃপর একজন মধ্যপন্থী মুসলমান যখন যে হালেই থাকুন না কেন, নিজেকে সর্বাবস্থায় নির্ভেজাল সৎ ও দ্বীনদার হিসেবেই প্রমাণিত করবেন। দ্বীনের লক্ষ্যে তিনি দুনিয়াকে কুরবানী দিবেন এবং কোন অবস্থাতেই দুনিয়ার জন্য দ্বীনকে বিক্রি করবেন না। কুরআন ও সুন্নাহর মাধ্যমে প্রাপ্ত দ্বীনকেই তিনি দ্বীন হিসাবে গণ্য করবেন। কারো রায় ও কেয়াস নয়, বরং আল্লাহর ‌অহি' কে সত্য মিথ্যার মানদন্ড হিসাবে গ্রহণ করবেন। তিনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসাবে বিশ্বাস করবেন এবং জীবনের যে শাখার সঙ্গে তিনি জড়িত হবেন, সেই শাখাতে ইসলামের বিধান মেনে চলে বাতিলের উপরে হকের বিজয় ঘটাতে চেষ্টিত হবেন। তিনি সর্বাবস্থায় দ্বীনদারগণের সাথে জামা'আতবন্ধ থাকবেন এবং অন্যদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়ে যাবেন।

যদি ইসলামী খেলাফত কায়েম থাকে, তাহ'লে সেখানে তিনি বিদ্রোহ ছড়াবেন না। বরং সরকারের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে সংশোধনের মন নিয়ে যে কোন অন্যায়ের প্রতিবাদ করবেন ও সরকারকে সুপরামর্শ দিবেন। পক্ষান্তরে যদি খেলাফত কায়েম না থাকে, তাহ'লে দেশে ইসলামী খেলাফত কায়েমের জন্য শারঈ তরীকায় যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন।

وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَّآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×