আমায় এক পশলা বৃষ্টি দেবে, নীলা ?
তোমার স্নিগ্ধ, কোমল আঁখি পল্লবে তো -
মেঘ আছে; দাওনা আমায় দু'তিন ফোঁটা ।
বহুদিন ধরে বহুপথ ঘুরে; আমি রিক্ত পথিক
শুধু মেঘ - মেদুর দৃষ্টি খুঁজে ফিরি
পাইনি তো, কখনো দেখিনি কারও
চোখে এত গভীরতা;
দাওনা, মাত্র কয়েক ফোঁটা ।
মর্মপটে তোমার ছবি, কাজল দিয়ে আঁকি
আকাশ তুমি, তোমার পানে অবাক চেয়ে থাকি -
চাতক আমি, তোমার প্রেমের বৃষ্টি খুঁজে ফিরি ।
পাইনি তোমায়, হয়নি আমার
প্রেমের কলি ফোঁটা
দাওনা, তোমার কাজল - চোখের
অল্প কয়েক ফোঁটা ।।
মেহেদী হাসান
৩১/০৮/২০১৫
ঢাকা ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


