somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ভালো আছো তো!!

১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হ্যালো...
অনেকক্ষন পর তুমি ঘুম জড়ানো কন্ঠে আমার ফোনটা রিসিভ করলে।
-হ্যা-লো---। তুমি এখনো ঘুমোওনি। রাত ২ টা বাজে।
মনের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কেন জানি না তোমার প্রতি একটু ঈর্ষাও হলো। কী আরামেই না তুমি ঘুমোচ্ছ। আমিও ঘুমোনোর চ্ষ্টো করছি। কিন্তু গরমে ঘুমাতে পারছি না।
- কালকে তোমার অফিস আছে তো।
- কিন্তু কী করব বলো!
- এ পর্যন্ত সন্ধ্যা থেকে ৪ বার বিদ্যুত গেল। ঘুম কী আসে!
আমার কথাটা শুনে তুমি অনেক জোড়ে চীৎকার করে হেসে উঠেলে।
- বিদ্যুত তো যাওয়ার জিনিসই, তাই না?
- হ্যা, তা ঠিক বলেছ।
- আচ্ছা একটা কথা বলোতো?
- কী?
- তোমার কি মনে হয় এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ডাবল হয়ে গেছে?
- না- তা কি করে সম্ভব!
- তা হলে এখন আগের চেয়ে ডাবল-ট্রিপল বিদ্যুত যায় কেন?
- সে আমি কী করে বলবো। এইসব কি আমার জানার কথা?
তুমি আর একবার উচ্চস্বরে হেসে উঠলে। তোমার হাসি শুনে মনে হচ্ছে বোকার মত কথা বলে ফেলেছি। বেশ বোকা বোকা লাগছে নিজেকে।
- শোন!
- বলো
- গতকালকের প্রথম আলোর হেডলাইন দেখেছ? ”কমিশন-বিিনজ্য ঠেকাতে গিয়ে বিপাকে বিমানমন্ত্রী”।
- এইসব তো আমাদের দেশে স্বাভাবিক।
- রাইট! আমাদের দেশে সবকিছূ স্বাভাবিক। আর এই জন্যই মনে হয় আগামী পাঁচ বছরেও আমাদের দেশের বিদ্যৎ সমস্যা মিটবে না। বলতে পারো মিটতে দেয়া হবে না।
- ধুর! তুমি কী বলো। সরকার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
- হা- হা - হা! তুমি ছোট বেলায় অংক করেছ না । ”একটি ড্রাম ৩ মিনিটে পূর্ণ হয়, কিন্তু যদি একটি ফুটো করে দেয়া হয় তাহলে সেটি পূর্ণ হতে ১০ মিনিট সময় লাগে----”। তেমনি যদি আমাদের উৎপাদিত বিদ্যুত এমন ফুটো দিয়ে বের হযে যায় তাহলে --
- এটাও কি সম্ভব!
- অফকোর্স সম্ভব। আমার তো তাই মনে হয়। কোন না কোন ভাবে বিদ্যুৎ ঘাটতি করানো হচ্ছে। এমন ও হতে পারে সেখানে সরকারী দল এবং বিরোধী দল দুপক্ষের লোকেরাই আছে। কেন দেখ না। ব্যবসার স্বার্ধে দুদলের রাঘব বোয়াল রা চরম দোস্ত ! ওরা জনগনের ভোটে ক্ষমতায় আসে। তারপর জনগনকে কেমনে নাকানি চুবানি খাওয়াতে হয় সেটা ভালভাবেই দেখিয়ে দেয়। প্রয়োজনে ওসি কে চড় থাপ্পর দিয়ে শিক্ষা দেয়। আ-হারে-----
তুমি কথা শেষ করার আগেই ফোনটা কেটে গেল। মনে হল ফোনে আঁড়ি পেতে লাইনটা কেটে দেয়া হলো। বুকটা আচমকা কেঁপে উঠল। কিছুদিন আগেই পত্রিকায় দেখেছি আজকাল ফোনে আঁড়ি পাতা হচ্ছে। আবার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের অজান্তেই- অনিচ্ছা স্বত্ত্বেও------------
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×