somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্ময়কর!অবিশ্বাস্য!রুদ্বশ্বাস!!!

১০ ই জুন, ২০১৭ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিক্তহস্তে ফেরায়নি কার্ডিফের সোফিয়া গার্ডেন ।অস্ট্রেলিয়াকে হারানো ১১ বছর পর তাদের প্রতিবেশী নিউজিল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে অবিশ্বাস্য জয়ে ইতিহাসে নাম লিখল বাংলাদেশ।জয়টা অত্যাবশ্যকীয় প্রয়োজন ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে উঠার সম্ভাবনা জিইয়ে রাখতে।
মাত্র ৩৩ রানে ৪ উইকেট খুইয়ে দূর্দান্তভাবে ম্যাচে ফিরে আসা রূপকথার গল্পেরমতোই আর খেলার নাম যখন ক্রিকেট তখন রূপকথার গল্পও হার মানে এই খেলায়।৫ম উইকেটে সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটিটা ছিল অসাধারণ! সাকিব ১১৪ রান করে জয় থেকে ৯ রান দূরে বাংলাদেশকে রেখে আউট হলে ম্যাচে জিতেই মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ (১০২*) ।
নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা কী ভয়াভয়ই না ছিল! ১২ রানে উইকেট নেই ৩ টা। চোখের নিমিষেই সেটি হয়ে গেল ৩৩/৪।ভীষন আবেগী আশাবাদী মানুষ ছাড়া বাংলাদেশের পক্ষ কে নিবে?
পরাজয়ের আশঙ্কা যখন চোখমুখে ফুটে উঠছে,ঠিক তখনই বিস্ময়, কিউই পেসারদের দুর্দান্ত প্রতিউত্তর দেওয়া শুরু সাকিব আল হাসান-মাহমুদউল্লাহর। বাংলাদেশ দলের এই দুই আশার ভরশার নায়ককে কপজায় আটকাতে পারেনি নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণ। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড ২২৪ রান যোগ করে নিরাশার ভিতর থেকে দলকে টেনে তুলে দুজন দলকে পৌঁছে দিয়েছেন আশার জায়গায়।
ভয়াবহ শুরুটা ঘায়েব করে দেন সাকিব-মাহমুদউল্লাহ। দুই ম্যাচ বিরতি দিয়ে সাব্বির রহমান আজ যখন তিন নম্বর নামলেন, বাংলাদেশের স্কোর তখন ০ /১! কোনো রান যোগ না করে টিম সাউদির বলে এলবিডব্লু হয়ে তামিম ইকবাল ফিরে যাওয়ার ধাক্কা সামলানোর দায়িত্বটা পালন করতে পারেননি সাব্বির। সাউদির বলেই লুক রনকির ক্যাচ হয়ে ৮ রানে আউট হন। খানিক পর একই বোলারের বলে সাব্বিরের পথে হাটলেন সৌম্য সরকারও (৩)। ১২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ৯ নম্বর মহাবিপদ সংকেত !নিরাশায় ডুবিয়েছেন মুশফিকুর রহিমও (১৪)।
তরিৎগতিতে উইকেট বিলীন করে নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা আরো উচুতে উঠতে থাকে বাংলাদেশের সামনে।উচু দেয়ালটার প্রাচীর ভাঙতে থাকে সাকিব-মাহমুদউল্লাহ সেই সাথে দেয়াল টপকে জয়ের দ্বারপ্রান্তে।
বিশ্বকাপের পর সবচেয়ে বড় টুর্নামেন্ট, হারলেই বিদায় নিশ্চিত;এমন অসহনীয় চাপকে ঘায়েব করে ম্যাচ বের করে আনল বাংলাদেশ। ২০০৫ কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পর যে রূপকথার গল্প হয়েছিল এই ম্যাচটা তার থেকে কোনো অংশে কম নয়! বরঞ্চ আরও বেশিই হয়তো।
আর সাকিব? তাঁর জন্য একটু বেশিই চাপ ছিল ম্যাচটিতে। আজ বোলিং করার সময় থেকে সাকিবের চোখেমুখে ভেসে উঠছিল আগ্রাসী ভাবটা। তাঁকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে! সাকিব যেন সেরা মুহূর্তটাই বেছে নিলেন নিজেকে চেনানোর জন্য।
আগামীকাল অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারিয়ে দিলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। বৃষ্টিতে ম্যাচটা ভেসে গেলেও হবে। অবশ্য অস্ট্রেলিয়া জিতলে হতাশ হতে হবে এই আরকি। তবে সবকিছু ছাপিয়ে এমন এক জয়, যার রেশ চোখে লেগে থাকবে,গুঞ্জন হবে হরহামেশাই।

তথ্যসূত্র প্রথম আলো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৭
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×