somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুমানের রাজনীতি না বিভ্রান্তি !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অনুমান হচ্ছে আগে থেকেই ধরে নেয়া কিংবা অনির্ধারিত ফল নির্ধারনের কাছাকাছি হিসেবে গন্য করা অথবা আন্ধাজে ঢিল ছুড়াও বলা চলে । গণিতে এরকম অনুমান নির্ভর কিছু ধরে নিয়ে অনেক গণিতই কষতে হযেছে। এখন আমাদের দেশের রাজনীতিতেও এই অনুমান নির্ভর রাজনীতি ধারার প্রত্যাবর্তন হচ্ছে এবং সেটা রাজনৈতিক কায়দায়। ইদানিং দেখা যাচ্ছে, অনুমান নির্ভর বাক্যস্ফূর্তি ব্যবহার করে ক্ষমতাসীন দল সামাজিক অস্থিরতা বাড়াতে,বিরোধী দলকে কোনঠাসা করতে,সাধারণ জনগণের মনে বিভ্রান্তি ছড়াতে এবং খবরের শিরোনামের মসলা যোগান দিচ্ছে…
(১) অর্থমন্ত্রীর রীতিমতো বোমা ফাটানো বক্তব্যে বেকায়দায় পড়ে গেছে সরকার সমর্থকরা। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নির্বাচন কশিনের দায়িত্বটা মন্ত্রী কাধে নিয়ে বেঁফাস মন্তব্যে আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করছে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন,এর স্বচ্ছতা নিয়ে অনেকেই সন্দিহান। নির্বাচন কমিশনকে একরকম কাঠের পুতুল বলা যায়। যে কথা নির্বাচন কমিশনের সে কথা অর্থমন্ত্রীর মুখে শুনে নির্বাচন কমিশনকে শূধু কলাগাছ,শিমুল গাছ বলে মনে না করার যৌক্তিক কোন কারণ নেই !
অর্থমন্ত্রীর অনুমান নির্ভর বক্তব্য হচ্ছে , “আগামী জাতীয় সাধারণ নির্বাচন ২৭ ডিসেম্বর হতে পারে”।
(২) বাণিজ্য মন্ত্রী তো অনুমানের সাথে জোর দিয়েই বলেই ফেললেন “বিরোধী দল ক্ষমতায় গেলে এক দিনেই ১ লাখ লোক মারা যাবে” ! ভাবা যায় তার দূরদর্শী জ্ঞান! এই অনুমানের কোন যৌক্তিক ব্যাখ্যা দাড় করানো কি আদৌ সম্ভব ? কিন্তু তারা বলে,মুখের যতটুকু শক্তি আছে তা উপেক্ষা করেও ! এটাকে বিভ্রান্তি ছড়ানোর ছাড়া আর কিভাবে ব্যাখ্যা করা সম্ভব..?
(৩) ঘটনাই ঘটেনি,মামলা করে রেখেছে পুলিশ ! বাহ! কি অনুমান সহিত তারা তরতাজা সহিহ আইন প্রতিষ্ঠিত করছেন। এই অনুমানের উপর ভিত্তি করে তারা যেভাবে একটার পর একটা নতুন ইশ্যু,মশসা জাতীয় খবরের শিরোনাম করছেন তা শুধু বিভ্রান্তিই ছড়াচ্ছে না সামাজিক অস্থিরতা দ্বিগুন গুণে বুদ্ধি পাচ্ছে ।
মনে হচ্ছে, তাদেরে কাছে অলৌকিক কোন ক্ষমতা আছে যার মাধ্যমে তারা ভবিষৎ দেখতে পায় এবং অলৌকিক ক্ষমতা বলয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং টিকে আছে। অন্যায়,অবিচার,জবরদস্থি,দূর্নীতি প্রকাশ্যে প্রমাণিত হয়ে চোখে পড়লেও আমাদের কাছে তা অলৌকিক ভাবে মনে হচ্ছে………….. !!!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×