somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্যার সঙ্গে কথোপকথন: এলগোরিদম

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“কিন্তু, বাবা, এলগোরিদম জিনিটা কী?” ফারিন জানতে চায়।
“এই যে ব্যাখ্যা করলাম, গাণিতিক (mathematical) ও যৌক্তিক (logical) নিয়মকানুন মেনে কোনো প্রক্রিয়া সম্পন্ন করার নামই এলগোরিদম। আরেকটু সহজ করে বলছি। 5, 7, 3, 29, 13 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়. বলো তো দেখি?”
“29,” দ্রুতই জবাব দেয় ফারিন।
“তুমি সবগুলো সংখ্যা পর্যবেক্ষণ করে একবারেই বড় সংখ্যাটি শনাক্ত করে ফেললে। কিন্তু একটি শিশুর কথা কল্পনা করো, যে সবে মোটামুটি সংখ্যা চিনেছে। একসঙ্গে অনেকগুলো সংখ্যা সে তুলনা করতে পারে না, পারে কেবল দুটো করে তুলনা করতে। সে কীভাবে বড় সংখ্যাটি নির্ণয় করবে?”
কিছুক্ষণ চিন্তা করে ফারিন। তারপর বলে, “বুঝেছি, বাবা। আমি প্রথমে দুটো কাগজে 5 আর 7 লিখে তার হাতে দিয়ে বলব, বলো তো, বাবু, কোনটি বড়? সে বলবে, 7। আমি তাকে বলব, 5 ফেলে দাও, আর আমার কাছ থেকে নতুন করে 3 নাও। আবার ছোট সংখ্যাটি ফেলে দাও। সে এবার 3 ফেলে দিবে। এভাবে সবশেষে তার হাতে থাকবে 29 সংখ্যাটি।”
“চমৎকার বর্ণনা করেছ। তার মানে শিশুটি একটি এলগোরিদম সম্পন্ন করল। এখানে এলগোরিদমটি হচ্ছে: দুটো সংখ্যা নাও, তাদের তুলনা করো, ছোটটি বাদ দাও, নতুন আরেকটি সংখ্যা নাও, আবার তুলনা করো, …। এ নিয়মগুলো যখন বিশদভাবে লিখা হয় কোনো যন্ত্রকে নির্দেশ দেয়ার জন্য, তখন তাকে বলা হয় প্রোগ্রাম কোড। বুঝেছ?”
“জ্বি, বাবা, এলগোরিদম সহজ জিনিস!”
“তাহলে শব্দটির ইতিহাসটিও জানা যাক। আল-খোয়ারিজমির কথা মনে আছে?”
“বায়তুল হিকমার মহান গণিতবিদ, বীজগণিতের জনক বলা হয়ে থাকে ওনাকে,” মানহা বলে, মাথা দোলায় ফারিন।
“তাঁর গণিতবিষয়ক গ্রন্থসমূহ, সুশৃঙ্খল গাণিতিক নিয়মকানুন ব্যাপক প্রভাব সৃষ্টি করে পরবর্তী গণিতবিদদের উপর। সেগুলো যখন ল্যাটিন ভাষায় অনুবাদ শুরু হয়, ভাষার কারণে তাঁর নাম পরিবির্তিত হয়ে যায়, খোয়ারিজমি থেকে আলগোরিজমি বা আলগোরিদমি। মধ্যুযগে অনেক লেখক আল-খোয়ারিজমির নিয়ম আলোচনা করার সময় এভাবে শুরু করতেন: dixit algorizmi, বাংলায় যার অর্থ, এরকমই বলে গেছেন আল-খোয়ারিজমি। কাজেই বুঝতেই পারছ, মহান এই গণিতবিদের নাম থেকেই এলগোরিদম শব্দটির উৎপত্তি।”
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

×