somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কুযুক্তি ( আমরা অধিকাংশই যে যুক্তিগুলো ব্যবহার করি) "

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ভিতর একটা বাক্য মনে প্রানে বিশ্বাস করার খুব প্রবনতা আছে তা হল "কাজটা এত সহজ না,তুমি এটা পারবা না"। আবার এই প্রবনতাকে বিশ্বাসযোগ্য করার জন্য আছে আরও কিছু কার্যকলাপ। কয়েকটা ঘটনা দেখলেই বুঝতে পারবেন:-
.
ঘটনা ১:-
বরিশালের পটুয়াখালির একটা নদীতে নৌকা চরে আটকে গেছে।কালাম, রুবেল ,মুসা,সোহেল মোটকথা নৌকায় যারা যারা ছিল সবাই চরে নেমে গেছে নৌকা চর থেকে ছুটানোর জন্য।কিন্তু সবার বড় ভাই রাশেদ ভাই নৌকার পাটাতনে চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে আছেন।সোহেল বলল ভাই নিচে নেমে একটু হাত লাগালেই নৌকাটা চর থেকে ছুটে যাবে।রাশেদ ভাইয়ের উত্তর এভাবে ধাক্কাধাক্কি করে লাভ হবে না আমাকে চিন্তা করতে দে কিভাবে সহজ উপায়ে নৌকা সরানো যায়।তিনি ভাবতেই থাকলেন এদিকে তিনি ভাবতে ভাবতেই বাকী সবার নৌকা সরানো শেষ।
.
ঘটনা ২:-
ঢাকা চট্টগ্রাম ট্র্যাংক রোডে এক গাড়ি থেকে গাছের গুঁড়ি পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে।এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।আসলাম চাচা সেই যানজটে আটকা পড়া একটা বাসের যাত্রী।সবাই পুলিশের ক্রেন আসার অপেক্ষা করছে।কিন্তু আসলাম চাচা পুলিশের অপেক্ষায় না থেকে বাসের কতগুলো যুবক ছেলেকে নিয়ে রাস্তায় নেমে পড়লেন গাছের গুঁড়ি সরানোর জন্য। অনেকেই বলল পারবেন না সরাতে অনেক ভারী এগুলো, আর ক্রেন ছাড়া সরানো সম্ভব না।আসলাম চাচা ঠিকই পুলিশের ক্রেন আসার আগে গাছের গুঁড়ি সরাতে সক্ষম হলেন।
.
আমরা যুক্তিপ্রিয় মানুষ।ঘটনা দুইটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা কতটা যুক্তি পছন্দ করি।
প্রথম ঘটনায় রাশেদ ভাই যুক্তি দিলেন নৌকা সরাতে এত কষ্ট করতে হয় না,একটু চিন্তা করলে সহজেই নৌকা সরানো যায়।
আর দ্বীতিয় ঘটনায় সবার যুক্তি ছিল কাঠের গুঁড়ি অত্যন্ত ভারী বিধায় ক্রেন ছাড়া সরানো সম্ভব না।
.
এখন আসি মুল কথায়।এগুলোকে আপনি কি বলবেন,যুক্তি??তাহলে একটু ভুল আছে এগুলো আসলে যুক্তি না,এগুলো কুযুক্তি। রানা ভাই,আর বাসের অন্যান্য লোকজন তাদের অলসতা ঢাকার জন্য ঢাল হিসাবে এই কুযুক্তি ব্যবহার করেছে। আর আমরা অহরহ এই কাজটা করছি।
কথায় আছে "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর"।তাই বলে আপনি অন্ধের মত সব বিশ্বাস করবেন ব্যাপারটা এরকম না।প্রথমেই আপনার চিন্তা ভাবনা,
আপনার বিশ্বাস পজেটিভ হতে হবে।যখনইই আপনার চিন্তাভাবনা,বিশ্বাস নেগেটিভ হবে ঠিক তখনই সেই নেগেটিভ বিশ্বাস, চিন্তাভাবনা গুলোকে সত্যে রুপান্তর করার জন্য আপনাকে যুক্তির আশ্রয় নিতে হবে। আর এক্ষেত্রেই আপনার যুক্তিগুলো হবে কুযুক্তি।মনে রাখবেন যে যুক্তি আপনাকে থামিয়ে দিবে সেটা কখনও সঠিক যুক্তি হতে পারে না।
.
একটা উদাহরন দিয়ে শেষ করব।
ড.হুমায়ন আহম্মদ নর্থ ডাকোটা ইউনিভারসিটির পি এইচ ডি কোর্সে কোয়ান্টাম কেমিস্ট্রিতে প্রথম পরীক্ষায় একশতে শুন্য মার্কস পেলেন।কিন্তু তারই অন্ধ সহপাঠী এ গ্রেড পেল।
তিনি তখন যুক্তি দেখালেন একটা অন্ধ ছেলে এ গ্রেড পেতে পারলে আমি সুস্থ্য মানুষ কেন তার চেয়ে বেশী পাব না??
যথারীতি বিশ্বাস পজিটিভ ফলে যুক্তিও পজিটিভ। আর এর সমন্বয়ে রেজাল্টও পজিটিভ।তিনিই একশতে একশ মার্ক পেলেন আর তার যুক্তিকে সঠিক হিসাবে প্রমান করলেন।
এটাই হল সঠিক যুক্তি।তিনি ভাগ্যের দোষ দিতে পারতেন।নিজের মেধা ভাল না এই কথা বলতে পারতেন।কিন্তু তিনি এগুলো কিছুই করেন নি।
.
তাই নিজের অলসতা ঢাকার জন্য কুযুক্তির ব্যবহার বন্ধ করুন।কারন আপনি তলানিতে পৌঁছানোর আগ পর্যন্ত কুযুক্তি আপনাকে সাহায্য করবে। কখনও শীর্ষ ছুঁতে পারবেন না কুযুক্তিকে সঙী করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×