somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

কর্পোরেট ফ্যাক্টসমূহ

১২ ই মে, ২০২২ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



#কর্পোরেট_ফ্যাক্ট_৭

ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করি আজকে একটা। ইন্টারভিউ দিতে গিয়েছি খুব বড় একটা গ্রুপ অফ কম্পানিতে। গেটে নাম ঠিকানা লিখলাম। একজন সিকিউরিটি গার্ড সাথে করে নিয়ে এইচ আরে বসালেন। এবার শুরু হোল অপেক্ষার পালা। কোন রিটেন হবেনা সরাসরি ভাইভা। অপেক্ষা করতে করতে এক ঘন্টা পার হোল। এবার ভাইভা শুরু হোল। প্রায় ৩০-৪০ মিনিট একটানা ভাইবা হোল। ভালই ভাইভা দিলাম।
এরপর আবার অপেক্ষা। বিকালে এইচ আর থেকে স্যালারি জিজ্ঞাস করা হোল। আমি এক্স্যাক্ট কত স্যালারি পাই বললাম। আবার কনফার্ম হয়ে নিল এবং জিজ্ঞাস করল যেটা বললেন এটাই লিখবতো? আমি বললাম শিওর। আসলে কনফার্ম হয়ে নেওয়ার কারন ছিল আমি যা স্যালারি পাই সেখানে ফ্র‍্যাকশন আছে। সাধারণত যারা জবে থাকা অবস্থায় ভাইভা দেন তারা যা পান তারচেয়ে ৩-৪-৫ হাজার বা পজিনভেদে বেশ ভাল এমাউন্টের টাকা বাড়িয়ে বলেন এবং রাউন্ড ফিগারেই বলেন।

যাইহোক আমি এক্স্যাক্ট যা পাই তাই বললাম এবং আমার ডিমান্ডও বললাম। তারা পরে জানাবে বলে কথা বলল। যাইহোক পরেরদিন তারা ফোন দিল। আমাকে তারা একটা এমাউন্ট অফার করল। আমি তখন মনে মনে বললাম আমি যদি ৩-৪ হাজার টাকা বাড়িয়ে বলতাম বর্তমান স্যালারি তাহলে তারাও আমার ডিমান্ডেড স্যালারি অফার করত। তারা বলেছিল, "আপনিতো এতো পান তাই আমরা আপনাকে এত দিতে পারব"।
ভাইভার এই ঘটনা শেয়ার করার পর কয়েকজন আমাকে বলেছিল আরে ওদের রেঞ্জতো বেশী তুমি বর্তমান স্যালারি কম বলেছ তাই তারা কম অফার করেছে। একটু বাড়িয়ে বলবা না?

আমার চিন্তাটা আসলে অন্য জায়গায়। আমি যদি ৩-৪ হাজার টাকা বাড়িয়ে বলি এবং এরা যদি সেই অনুপাতে আমাকে স্যালারি অফার করে তাহলে সেই টাকাটা আমার জন্য হালাল হবে কিনা? এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাই নিজেকে। হালাল হওয়ার পক্ষে অনেক যুক্তি দাঁড় করাই। নিজের মনকে অনেক বুঝ দেই। কিন্তু কেন যেন মনে শান্তি পাইনা মিথ্যা বলে স্যালারি বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা। যাই হোক একই প্রশ্ন এই পোস্টের মাধ্যমে আপনাদেরকেও জানাচ্ছি। আশা করি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে উত্তর পাব।

বিঃদ্রঃ- যারা এখানে বলতে আসবেন যে, " এইচ আরের বর্তমান স্যালারি জানতে চাওয়া আনইথিকাল তারা পোস্টটা থেকে নিরাপদ দুরুত্বে থাকুন। কারন আপনিও জানেন আমিও জানি এটা আনইথিকাল শুধুমাত্র কাগজে কলমে।"
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ বিকাল ৫:১৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×