somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতাসে কেজি মেপে ঘুষ লেনদেন

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক সময়ে যে কয়টি বিষয় বাংলাদেশের প্রধান পত্রিকা গুলুর শিরোনাম ছিল তার মধ্যে অন্যতম একটি " তিতাসে কেজি মেপে ঘুষ লেনদেন" Click This Link এই শিরোনামের পর দুদক তিতাসের সংশ্লিষ্ট ব্যক্তিদের দুদকে হাজির হওয়ার জন্য তলব করে। কিন্তু যারা কষ্ট করে জনগনের এই টাকা লুট করেছেন তারা এত তাড়াতাড়ি দুদকে হাজির হবেন তা কি করে হয় বলুন! তারা এত কষ্ট করেছে এই দরুন প্রতিদিন অফিস এসে চিন্তা করে মাথা খাটিয়ে কেজিতে কত টাকা নিবেন তার একটা হিসাবের বেপার সেপার আছে না। তাদের কেজির মাপের ধরনটাও আবার ভিন্ন । তারা সাংকেতিক চিহ্নে টাকার অঙ্ক নির্ধারণ করেন। তিতাস নয় বরং তাদের মত সরকারী আরও কিছু বিভাগ আছে যারা এই সাংকেতিক চিহ্ন ব্যাবহার করেন। যেসব মন্ত্রনালয়ে কেনাকাটা বেশি সাংকেতিক চিহ্ন ব্যাবহার হয় যেমন LGED, RHD, REB, BWDB, POLICE, JAIL DEPARTMENT etc. এসব বিভাগে বেশি বা মোটা দাগে ঘুষ লেনদেন হয় এবং এই ধরনের সাংকেতিক চিহ্ন ব্যাবহার হয়। তাদের কাছে লাখ টাকা মানে একটাকা অর্থাৎ তিতাসে এক কেজি মানে এক লাখ, LGED, RHD, REB, BWDB এইগুলুতে এককোটি টাকার কাজ দিলে ১০ টাকা মানে ১০ লক্ষ একেই ভাবে পুলিশে বা জেল ডিপার্টমেন্টে কনস্টেবল কারারক্ষি নিয়োগে দশ লাখে ১০ টাকা বার লাখে ১২ টাকা এই চিহ্ন ব্যাবহার করেন। তাহলে এই যে এত বুদ্ধি করে এই ধরনের আইডিয়া তারা বের করে এত টাকা লুট করেছেন তাতে কি তাদের কষ্ট হয় নি? দুদক কাজ কাম নেই ঢেকে বসলেন আর ওইদিক দিয়ে এত ক্রিয়েটিব লোকজনের এতদিনের ক্লান্তিতে তারা দুদকে হাজির হতে পারছেন না।
আমার মাঝে মাঝে হাসি পায় কি জন্য এদের কে দুদকে ডাকা হয়??? কি করবেন ওনারা?? তারা কি কিছু করতে পেরেছেন?? সোনালি ব্যাংক, হলমার্ক, ডেসটিনি এইগুলুর কি কোন বিচার করতে পেরেছেন? পারেন নি। আমাদের দেশে সরকারি এমন কোন অফিস নেই যেখানে সাংকেতিক চিহ্নের জবাব দিতে না পারলে কাজ হয়।
এক্ষেত্রে উচিত সরকারি সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি বছর সম্পদের হিসাব নেওয়া সাথে রাজনৈতিক দলের সকল এম পি মন্ত্রিদের।
যেসব কর্মকর্তা কর্মচারী কেজি মাপের সাথে জড়িত তাদের ধরেএনে প্রকাশ্যে বিচার করা। সেই সাথে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে প্রয়োজনে প্রমাণসহ ধরে হাত পা বেধে আইনের হাতে তুলে দিতে হবে আমাদের আগামি প্রজন্মের কথা চিন্তা করে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×