গুলশান আক্রমণের পরে জঙ্গিরা নিজেদের মোবাইল ব্যবহার করে ছবি ও ভিডিও পাঠায়নি! পাঠিয়েছিলো সন্দেহভাজন জিম্মি হাসনাত রেজা করিমের মোবাইল থেকে। এটি ব্যবহার করেছিলো ভিডিও আদান-প্রদানে পৃথিবীর অন্যতম নিরাপদ অ্যাপ বলে পরিচিত থ্রীমা (Threema) অ্যাপটি। [সংবাদসূত্র : Click This Link ]
উল্লেখ্য, এই অ্যাপটি ফ্রী না, ডলার দিয়ে কিনতে হয়। এটিতে একে অপরের সাথে যুক্ত হতে হয় ইউজার আইডি দিয়ে, যা ইন্সটলেশনের সময় প্রদান করা কম্পিউটার জেনারেটেড একটি শব্দ। যার সাথে যোগাযোগ করবেন, তার আইডি জানা না থাকলে তাকে খুঁজে পাওয়াই অসম্ভব। আর আইডি ভেরিফাই করতে হলে স্বশরীরে দেখা করে কিউআর (QR) কোড আদান-প্রদান করতে হয়।
[নিজেরা ট্রায়াল দিয়ে দেখতে পারেন, ডাউনলোড লিংক : Click This Link ]
আরও উল্লেখ্য যে, এই অ্যাপের গ্রাহক সংখ্যা বিশ্বে ২ মিলিয়নেরও কম আর বেশীরভাগ গ্রাহক জার্মানি ও তার প্রতিবেশী দেশগুলোর বাসিন্দা। এ অবস্থায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দয়া করে জানাবে কি, জঙ্গিরা আগে থেকেই কি করে জানতো যে রেস্টুরেন্টে থ্রীমা অ্যাপের কোনো গ্রাহক উপিস্থিত ছিলো? মানবাধিকারের কসম খেয়ে এই একটা প্রশ্নের উত্তর দিন প্লিজ...


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

