somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিরা কেমন করে জামিনে মুক্তি পায়???

১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক বেশ কয়েকজন সরকারি আইন কর্মকর্তা নতুন করে নিয়োগ পেয়েছেন। বিষয়টি আলোচনায় এসেছে যখন গ্রেফতারকৃত বিপুলসংখ্যক জঙ্গি আইনের ফাঁকফোকড় পেরিয়ে জামিনে মুক্তি নিয়েছে। বিষয়টি উদ্বেগজনক যে, জঙ্গিরা কেমন করে জামিনে মুক্তি পায়? তবে কি জঙ্গিদের বিরুদ্ধে চার্জশিট যথাযথ পদ্ধতিতে সাবমিট করা হয় না? তাই, যে কোনো যুক্তিতেই এই দায় রাষ্ট্রপক্ষ এড়িয়ে যেতে পারে না। বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের কেনো বিশেষ আইনে বিচার করা হবে না???
সেক্ষেত্রে জামিনপ্রাপ্তরা সমাজ ও রাষ্ট্রের জন্য আরও ভয়ানক মূর্তিতে আবির্ভূত হতে পারে। সুতরাং, আইন মন্ত্রণালয়ের উচিত জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ আইনে বিচারের বিষয়টি নিশ্চিত করা।
সূত্র বলছে, কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে দুর্ধর্ষ জঙ্গিরা। ফলে বাড়ছে নাশকতার আশঙ্কাও। কৌশল বদল করে তারা কারাগার থেকে মুক্ত হয়ে যাচ্ছে। কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগার থেকে চলতি বছরের প্রথম ২ মাসে জামিন পেয়ে মুক্ত হয়েছে ১২ জঙ্গি। আর গত ছয় মাসে কারাগার থেকে জামিনে বের হয় ১৪৮ জন জঙ্গি। তাদের সবার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কর্মকর্তারাও।
তাদের মতে, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দীর্ঘদিনের চেষ্টায় জঙ্গিদের গ্রেফতারের পর তারা রিমান্ডে নেয়। তারপর কিছুদিন পরই ওই জঙ্গিরা জামিনে বেরিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কারা কর্তৃপক্ষের কাছে একটি ফরম সরবরাহ করেছে পুলিশ। সেখানে জামিনপ্রাপ্ত জঙ্গিদের অন্তত ২০ ধরণের তথ্য লিখে রাখা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে গত ১১ জুন পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৪৮ জঙ্গি জামিনে মুক্ত হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জামিনে বের হয় ১৩ জন। মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে ১১৪ জন জামিনে মুক্ত হয়। চলতি মাসের গত ১১ দিনে জামিনে বের হয় ২১ জন। তাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার উপকণ্ঠ সাভার ও আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁদের মধ্যে আইএস মতাদর্শ অনুসরণকারী নব্য জেএমবি, পুরোনো জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ), আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ (হুজি-বি) ও হিযবুত তাহ্‌রীরের সদস্যরা রয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সারা দেশের বিভিন্ন কারাগারে এখন ৬৬৯ জন জঙ্গি আছে। এদের মধ্যে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাসহ দুর্ধর্ষ জঙ্গিদের কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগারে রাখা হয়। গত রোববার পর্যন্ত হাইসিকিউরিটিসহ কাশিমপুরের চারটি কারাগারে ছিলো ২৪৫ জন জঙ্গি। এর মধ্যে হাইসিকিউরিটিতে ২০০ জন, কাশিমপুর-১-এ ১৭ জন, কাশিমপুর-২-এ ২০ জন ও কাশিমপুর-৩-এ ৮ জন আছে। এদের মধ্যে ৮ জন নারী, বাকিরা পুরুষ।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×